ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

দেশে ৯৮ শতাংশ পরিবার মোবাইল ফোন ব্যবহার করে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫০:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩ ৪৬৫ বার পড়া হয়েছে

দেশে খানা পর্যায়ে মোবাইল ফোনের সুবিধা ভোগ করে ৯৭ দশমিক ৯ শতাংশ পরিবার। এ ছাড়া ৪৩ দশমিক ৬ শতাংশ পরিবার ইন্টারনেট, ৬৩ দশমিক ৩ শতাংশ স্মার্টফোন, ১৪ দশমিক ৯ শতাংশ রেডিও, ৬২ দশমিক ২ শতাংশ টেলিভিশন এবং ৮ দশমিক ৯ শতাংশ কম্পিউটার ব্যবহার করে থাকেন। পরিসংখ্যান বিভাগের ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ব্যবহার জরিপণ্ড২০২৩’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। সোমবার রাজধানীর আগারগাঁওয়ের পরিসংখ্যান ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য প্রকাশ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। বিশেষ অতিথি ছিলেন আইসিটি বিভাগের সচিব সামসুল আরেফিন, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব শাহনাজ আরেফিন এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মসহাপরিচালক উত্তম কুমার। সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মহাপরিচালক মো. মতিযার রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক সৈয়দা মারুফা সাকি। অনুষ্ঠানে জানানো হয়, খানা পর্যায়ে ইন্টারনেট ব্যবহারকারী সবচেয়ে বেশি ঢাকা বিভাগে ৫৯ শতাংশ। সবচেয়ে কম বরিশাল ও রংপুর বিভাগে ২৭ দশমিক ৩ শতাংশ। যেখানে জাতীয় পর্যায়ে ৪৩ দশমিক ৬ শতাংশ। খানা পর্যায়ে মোবাইল ফোন ব্যবহারকারী সবচেয়ে বেশি খুলনা বিভাগে ৯৯ দশমিক ২ শতাংশ, সবচেয়ে কম সিলেট বিভাগে ৯২ দশমিক ৪ শতাংশ। কম্পিউটার ব্যবহারকারী সবচেয়ে বেশি ঢাকা বিভাগে ১৪ দশমিক ৬ শতাংশ। সবচেয়ে কম সিলেট বিভাগে ৩ দশমিক ৯ শতাংশ। অনুষ্ঠানে আরও জানানো হয়, ব্যক্তি পর্যায়ে ইন্টারনেট ব্যবহারকারীর হার ৪৪ দশমিক ৫ শতাংশ, মোবাইল ফোন ৯০ দশমিক ৫ শতাংশ, কম্পিউটার ৭ দশমিক ৯ শতাংশ এবং নিজস্ব মোবাইল ফোন আছে এমন ব্যক্তিদের হার ৬৩ দশমিক ৮ শতাংশ। ২০১৩, ২০২২, এবং ২০২৩ সালের ডাটা বিশ্লেষণ করে দেখা যায়, দেশে ইন্টারনেট ব্যবহারকারী ব্যক্তির হার ২০১৩ সালে ছিল ৬ দশমিক ৭ শতাংশ। যেটা বেড়ে ২০২২ সালে ৩৮ দশমিক ৯ শতাংশ হয় এবং ২০২৩ সালে হয়েছে ৪৪ দশমিক ৫ শতাংশ। মোবাইল ব্যবহারকারীর হার ২০১৩ সালে ছিল ৮১ দশমিক ৭ শতাংশ। যেটা বেড়ে ২০২২ সালে ৮৯ দশমিক ৯ শতাংশ। ২০২৩ সালে হয়েছে ৯০ দশমিক ৫ শতাংশ। কম্পিউটার ব্যবহারকারীর হার ২০১৩ সালে ছিল ৫ দশমিক ৬ শতাংশ। যা বেড়ে ২০২২ সালে ৭ দশমিক ৪ শতাংশ হয়। আর ২০২৩ সালে হয়েছে ৭ দশমিক ৯ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দেশে ৯৮ শতাংশ পরিবার মোবাইল ফোন ব্যবহার করে

আপডেট সময় : ১১:৫০:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩