ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল ঈশ্বরদীতে সারের ডিলার বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন,তদন্তের দাবী ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত দিনাজপুরের বীরগঞ্জে বসতবাড়ি উচ্ছেদ করে পুকুর খনন রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

দ্বিতীয় বারের তেজস্ক্রিয় জ্বালানির প্রথম চালান পৌঁছালো রূপপুরে

তুহিন হোসেন
  • আপডেট সময় : ১২:৪০:০২ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪ ৩৬৮ বার পড়া হয়েছে

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল বা তেজস্ক্রিয় জ্বালানি দ্বিতীয় বারের মত প্রথম চালান ঢাকা থেকে কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে।
শুক্রবার সকাল ৭টার দিকে তেজস্ক্রিয় জ্বালানি বাহী গাড়ি রূপপুর প্রকল্প এলাকায় প্রবেশ করলে কর্মরত বাংলাদেশি ও রাশিয়ান নাগরিকরা স্বাগত জানান। রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক ড. জাহিদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরে রাশিয়া থেকে দ্বিতীয় বারের মত প্রথম তেজস্ক্রিয় জ্বালানি বিশেষ বিমানে ঢাকায় পৌঁছানোর পর ঢাকা থেকে সড়ক পথে রূপপুরে আনা হয়। প্রথমবারের মতই সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে তেজস্ক্রিয় জ্বালানি সড়কপথে রূপপুরে আনা হয়েছে। পর্যায়ক্রমে আরও কয়েকটি চালান দেশে আসবে।

গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এ তেজস্ক্রিয় জ্বালানি হস্তান্তর করেছে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রোসাটম।

ঈশ্বরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, ইউরেনিয়াম বহনকারী গাড়িগুলো রূপপুরে আসা উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া নেওয়া হয়েছে।
প্রকল্প সূত্রে জানা যায়, ২০২৫ সালে প্রথম ইউনিটে ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ার কথা রয়েছে এবং পরের বছরের মাঝামাঝিতে দ্বিতীয় ইউনিট চালু হওয়ার কথা রয়েছে। দুটি ইউনিটে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দ্বিতীয় বারের তেজস্ক্রিয় জ্বালানির প্রথম চালান পৌঁছালো রূপপুরে

আপডেট সময় : ১২:৪০:০২ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪