ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল ঈশ্বরদীতে সারের ডিলার বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন,তদন্তের দাবী ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত দিনাজপুরের বীরগঞ্জে বসতবাড়ি উচ্ছেদ করে পুকুর খনন রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

ধানমন্ডি ৩২-এ সাংবাদিকের ওপর হামলার অভিযোগ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে

বিশেষ প্রতিনিধি: রিমন হোসেন
  • আপডেট সময় : ০১:৩২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ৯৪ বার পড়া হয়েছে

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় আওয়ামী লীগবিরোধী বিক্ষোভ কর্মসূচি চলাকালে সাংবাদিকদের সঙ্গে বাকবিতণ্ডার জেরে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাহফুজুর রহমান শিশির নামে এক সাংবাদিক আহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে এ ঘটনা ঘটে।

জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সকাল সাড়ে ৮টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় আওয়ামী লীগবিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশ নেন। উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন মুস্তাফিজুর রহমান, মুজাহিদুল ইসলাম শাহিন, আনিসুজ্জামান ও জাহিনুর রহমান।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মিছিল শেষে ব্রিফিংয়ের সময় সাংবাদিকদের মধ্যে জ্যেষ্ঠ একজনকে কথা বলার সুযোগ দেওয়ার বিষয় নিয়ে আলোচনা চলাকালে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে কয়েকজন নেতাকর্মী সাংবাদিকদের ‘আওয়ামী লীগের দোসর’ বলে মন্তব্য করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে হামলার ঘটনায় দৈনিক সকাল-এর প্রতিবেদক মাহফুজুর রহমান শিশির আহত হন।

ঘটনার পর তার মুখ দিয়ে রক্তক্ষরণ হতে দেখা যায়। পরে অন্যান্য সাংবাদিকরা তাকে উদ্ধার করে বাংলাদেশ মেডিকেল হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে ধানমন্ডি থানা জামায়াতের কর্মপরিষদের সদস্য মুজিবুর রহমান খান ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে বলেন, কর্মসূচিতে বহিরাগত কেউ প্রবেশ করে এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ধানমন্ডি ৩২-এ সাংবাদিকের ওপর হামলার অভিযোগ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে

আপডেট সময় : ০১:৩২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬