ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল ঈশ্বরদীতে সারের ডিলার বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন,তদন্তের দাবী ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত দিনাজপুরের বীরগঞ্জে বসতবাড়ি উচ্ছেদ করে পুকুর খনন রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

ধানুশের নতুন সঙ্গী হচ্ছেন রাশমিকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৯:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩ ৩৫৩ বার পড়া হয়েছে

এফএনএস

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ধানুশ। তার পরবর্তী সিনেমা ‘ডি৫১’। এটি নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক শেখর কামুলা। চলতি সপ্তাহে সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু করবেন নির্মাতারা। নাম চূড়ান্ত না হওয়া এ সিনেমায় এবার যুক্ত হলেন দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। গতকাল মঙ্গলবার প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ্বরা সিনেমাস এলএলপি এক টুইটে এ ঘোষণা দিয়েছে। এ টুইটে বলা হয়েছে- ‘‘ডি৫১’ টিম রাশমিকাকে স্বাগত জানাচ্ছে। শেখর কামুলার এ সিনেমার শুটিং খুব শিগগির শুরু হবে।’’ অন্যদিকে পরিচালক শেখর কামুলা এক টুইটে বলেন- ‘‘ডি৫১’ সিনেমায় রাশমিকাকে চূড়ান্ত করা হয়েছে। এ সিনেমায় ধানুশের সঙ্গে জুটি বেঁধে রোমান্স করবেন রাশমিকা। প্রথমবারের মতো ধানুশের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন রাশমিকা।’’ অন্যদিকে রাশমিকাও একটি ভিডিও শেয়ার উচ্ছ্বাস প্রকাশ করেছেন। রাশমিকার পরবর্তী সিনেমা ‘পুষ্পা টু’। সুকুমার পরিচালিত এ সিনেমায় আল্লু অর্জুনের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন। ‘পুষ্পা’-এর চেয়ে ‘পুষ্পা টু’ সিনেমা আরো বেশি চমকপ্রদ হবে বলে আশ্বাস দিয়েছেন নির্মাতারা। বাজেটও থাকছে প্রথম সিনেমার তুলনায় দ্বিগুণ। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার বাজেট ছিল ১৯৩ কোটি রুপি। এবার বাজেট হতে চলেছে ৪০০ কোটি রুপি। চলতি বছরে মুক্তি পাবে ‘পুষ্পা টু’ বা ‘পুষ্পা: দ্য রুল’।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ধানুশের নতুন সঙ্গী হচ্ছেন রাশমিকা

আপডেট সময় : ১২:৩৯:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩