ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল ঈশ্বরদীতে সারের ডিলার বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন,তদন্তের দাবী ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত দিনাজপুরের বীরগঞ্জে বসতবাড়ি উচ্ছেদ করে পুকুর খনন রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন

বাংলার জনতা, প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৪৬:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে

নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ গণমাধ্যম উন্নয়ন সংস্থা, ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলন ও জাতীয় জনতা ফোরামসহ সমমনা সংগঠন ও সাংস্কৃতিক সংগঠনগুলো।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনগুলোর পক্ষ থেকে এ অভিনন্দন জানানো হয়। বিবৃতিতে বাংলাদেশ গণমাধ্যম উন্নয়ন সংস্থা, ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলন ও জাতীয় জনতা ফোরাম কেন্দ্রীয় সংসদের সভাপতি এবং বাংলাপোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার বলেন, ফ্যাসিবাদ ও স্বাধীন গণমাধ্যম একসঙ্গে চলতে পারে না। ফ্যাসিবাদের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের পক্ষে জনসম্মতি তৈরির ক্ষেত্রে গণমাধ্যমকে একটি যন্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছিল। গণমাধ্যমের রাজনীতিকীকরণের ফলে সাংবাদিকরা দীর্ঘদিন তাদের পেশাগত অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। এ বিষয়টি সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে উপলব্ধি করতে হবে।

নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের নেতৃত্বে ফ্যাসিবাদমুক্ত ও স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা এবং গণমাধ্যমের উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নতুন মন্ত্রীর নেতৃত্বে গণমাধ্যম অঙ্গনের দীর্ঘদিনের অসংগতি চিহ্নিত করে তা নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের ন্যায্য দাবি ও অধিকার নিয়ে তিনি কাজ করবেন বলেও তারা প্রত্যাশা ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন

আপডেট সময় : ১২:৪৬:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬