ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশের ক্রীড়া যেন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর তীব্র গরমে ডুমুরিয়া পল্লী বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন মদনে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হরিণাকুন্ডুতে ৫০ জন অগ্রগামী খামারি নিয়ে লাভজন চাষে ব্রাক ফিশারিজ এন্টারপ্রাইজ প্রশিক্ষন হু হু করে বাড়ছে দুধকুমার নদের পানি বিপৎসীমার ৮৫ সেন্টিমিটার নিচে প্রবাহিত, বন্যা ও নদীভাঙনের শঙ্কা চুয়াডাঙ্গার দর্শনায় পৃথক অভিযানে বিস্ফোরক ও মাদক মামলার দুই আসামী গ্রেফতার জলঢাকা থানার ১২ নম্বর মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেপ্তার; আদালতে সোপর্দ কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার দুই মূল ঘাতক ১৪ মামলার আসামিসহ ৪ ডাকাত গ্রেফতার, অস্ত্র ও মাইক্রোবাস উদ্ধার

নিজেকে বদলে ফেললেন শাবনুর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪ ২৭৮ বার পড়া হয়েছে

দেশের জনপ্রিয় অভিনেত্রী শাবনুর। দীর্ঘদিন চলচ্চিত্র থেকে দূরে থাকলেও তার জনপ্রিয়তায় এতটুকু ভাঁটা পড়েনি। অনেকদিন বিরতি দিয়ে সম্প্রতি শুরু করেছেন নতুন ছবির কাজ। ছবিটির নাম ‘রঙ্গনা’। ঘোষনা দিয়ে প্রথম ধাপের শুটিংও করেছেন এই অভিনেত্রী। কথা ছিল ঈদুল আজহায় ছবিটি মুক্তি পাবে। কিন্তু তা হয়নি। ছবিটির কাজই শেষ করতে পারেননি পরিচালক আরাফাত। গত রোববার ফেসবুকে শাবনূরের দুটি ছবি পোস্ট দিয়ে ক্যাপশনে লিখেছেন-গল্পের প্রয়োজনে, দ্বিতীয় লটের শুটিংয়ের প্রস্তুতি চলছে পুরো দমে ‘ছবি দেখে বোঝা যাচ্ছে শাবনুর ওজন কমিয়েছেন। সেটাও চরিত্রের প্রয়োজনে। নতুন করে আবার দেখা যাবে তাকে। এদিকে রঙ্গনা নিয়ে পরিচালক আরাফাত আরও বলেন, ‘রঙ্গনা’ দীর্ঘ বিরতির পর এই ছবি দিয়ে শাবনূর ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। এর মধ্যে প্রথম দফায় ছবিটির শুটিং করেছেন তিনি। গত মাসে ছবির শুটিং শেষ করে আবার সিডনিতে গেছেন শাবনূর। শাবনূর আপা দেশে ফিরলেই আমরা শুটিং শুরু করব। শেষবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে বাংলাদেশে দেখা গিয়েছিল শাবনূরকে। সেদিন এফডিসিতে হাজির হয়ে চলচ্চিত্রবন্ধু-সহকর্মীদের সঙ্গে উচ্ছ্বসিত দেখা গেছে নায়িকাকে। শাবনূর ব্যস্ত রয়েছেন তার নতুন সিনেমা ‘রঙ্গনা’র শুটিং নিয়ে। জমজমাট আয়োজনে সিনেমার মহরত অনুষ্ঠিত হয়।-এফএনএস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নিজেকে বদলে ফেললেন শাবনুর

আপডেট সময় : ০৯:১৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪