ঢাকা ০২:২৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল ঈশ্বরদীতে সারের ডিলার বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন,তদন্তের দাবী ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত দিনাজপুরের বীরগঞ্জে বসতবাড়ি উচ্ছেদ করে পুকুর খনন রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

নেইমারের প্রাক্তন প্রেমিকা কাজ খুঁজছেন বলিউডে!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৩:০৮ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩ ২৪০ বার পড়া হয়েছে

এফএনএস
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারের প্রাক্তন প্রেমিকা হিসাবে স্পটলাইটে ছিলেন নাতালিয়া বারুলিখ। তবে এবার প্রচারের আলোয় এলেন বলিউডে কাজ করতে চেয়ে। টাইমস অব ইন্ডিয়াকে নাতালিয়া জানিয়েছেন প্রথমবার ভারতে এসেছেন তিনি। গণমাধ্যমটিতে সাক্ষাৎকার দিয়ে তিনি বলেন, “সবার সঙ্গে যোগাযোগ রাখছি মানেই কাজ খুঁজছি তা নয়। আমি নিজের ক্রাফটের কাজ নিয়ে ব্যস্ত। সেগুলোর জন্যই নতুন কলাকৌশল শিখছি। আমি জানি, সঠিক সময়ে সঠিক কিছু হবে আমার সঙ্গে। কোনোকিছুর পিছনে ছোটা আমার ধাতে নেই। নিজেকে সমৃদ্ধ করে চলেছি, যতটা যোগ্য হয়ে উঠতে পারি।” নাতালিয়া বলেন, “মডেল ছিলাম, তবে সেই সাথে আরও অনেককিছু করেছি। অভিনয়ও করেছি। লস অ্যাঞ্জেলেসে টেলিভিশন ধারাবাহিকে কাজ করেছি, থিয়েটারও করেছি। অনেক প্রতিভাধর শিল্পীদের গানের রেকর্ডের প্রযোজনার সঙ্গে যুক্ত ছিলাম। ডিজে হয়েও কাজ করার অভিজ্ঞতা রয়েছে আমার।” তাহলে কোনো কাজের কথা বলতে আসেননি মুম্বাইয়ে? জিজ্ঞাসা করতেই নাতালিয়ার জবাব, “হতে পারে। কিছু কাজের সঙ্গে যুক্ত হবো হয়তো। তবে এই সবকিছুই ঈশ্বরের হাতে। বলিউডে এখন কোনো লাতিনা আছে বলে মনে হয় না। আমার মনে হয় বলিউডেরও একজন লাতিন শিল্পী দরকার।” নাতালিয়া জানান, তিনি ইতোমধ্যেই শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ দেখেছেন এবং ছবিটি তার কাছে অত্যন্ত ভালো লেগেছে। সেই সঙ্গে এও জানান যে, বলিউডে তিনি ক্যাটরিনা কাইফের ভক্ত এবং ক্যাট তার অনুপ্রেরণা। নাতালিয়া বলেন, “আমি সালমান খানকেও পছন্দ করি। বরং হলিউড তারকাদের চেয়ে আমি বলিউড তারকাদেরই বেশি পছন্দ করি।” এদিকে নেইমারের প্রসঙ্গে এই মডেল বলেন, “আমাদের সম্পর্কে অতটা গভীরতা ছিল না, এটা বন্ধুত্বের ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল এবং সেই বন্ধুত্ব আমাদের এখনও আছে। নেইমার একজন চমৎকার মানুষ ও বাবা এবং সেই সঙ্গে একজন অসাধারণ ফুটবলার তো বটেই। আমি যদি বলিউডে কোনো সিনেমায় কাজের সুযোগ পাই, তাহলে নেইমারকে আমার সিনেমার প্রিমিয়ারে দাওয়াত দিব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নেইমারের প্রাক্তন প্রেমিকা কাজ খুঁজছেন বলিউডে!

আপডেট সময় : ০৯:৩৩:০৮ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩