ঢাকা ০২:২৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল ঈশ্বরদীতে সারের ডিলার বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন,তদন্তের দাবী ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত দিনাজপুরের বীরগঞ্জে বসতবাড়ি উচ্ছেদ করে পুকুর খনন রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

পর্দা উঠল ভেনিস চলচ্চিত্র উৎসবের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪ ৩২৭ বার পড়া হয়েছে

এফএনএস : জমকালো আয়োজনে শুরু হলো ৮১তম ভেনিস চলচ্চিত্র উৎসব। ইতালির ভেনিসে শহরে গত বৃহস্পতিবার পর্দা উঠছে উৎসবটির। এটি চলবে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত। বিশ্বের সবচেয়ে পুরনো এ উৎসবে অংশ নেন নানা দেশের তারকারা। বলা হচ্ছে, সবচেয়ে তারকাবহুল উৎসব হবে এবারের আসরটি। জানা গেছে, চলতি বছর উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে ২১টি সিনেমা। যার মধ্যে রয়েছে প্রখ্যাত সব নির্মাতার সিনেমা। এখন এটাই দেখার পালা শেষ পর্যন্ত কার হাতে ওঠে উৎসবের সর্বোচ্চ পুরস্কার গোল্ডেন লায়ন (স্বর্ণসিংহ)। এবারের উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে টড ফিলিপস নির্মিত বহুল প্রতীক্ষিত সিনেমাগুলোর একটি ‘জোকার : ফলি আ ডিউ’। আগামী ৪ অক্টোবর হলে মুক্তির আগে ভেনিসে প্রিমিয়ার হবে জোয়াকিন ফিনিক্স ও লেডি গাগা অভিনীত সিনেমাটির। অনেকের ধারণা, টড ফিলিপসের হাতেও উঠতে পারে স্বর্ণসিংহ। অন্যদিকে পিছিয়ে নেই আলোচিত ইতালীয় নির্মাতা লুকা গুদানিনো। মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়েছে তার নতুন সিনেমা ‘কুইয়ার’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ড্যানিয়েল ক্রেগ। এ ছাড়া স্বর্ণসিংহের দৌড়ে আছে পাবলো লরেইনের ‘মারিয়া’। চিলিয়ান নির্মাতা প্রখ্যাত অপেরা গায়িকা মারিয়া ক্যালাসের জীবন অবলম্বনে বানিয়েছেন সিনেমাটি। এতে মারিয়ার চরিত্রে দেখা যাবে অ্যাঞ্জেলিনা জোলিকে। উৎসবে সেরা সিনেমার অন্যতম দাবিদার স্প্যানিশ নির্মাতা পেড্রো আলমোদোভার। তার পরিচালিত ‘দ্য রুম নেক্সট ডোর’ও রয়েছে আলোচনায়। এই প্রথম পুরোপুরি ইংরেজি ভাষায় চলচ্চিত্র নির্মাণ করেছেন আলমোদোভার। এ সিনেমায় দেখা যাবে টিলডা সুইন্টন ও জুলিয়ান মুরকে। আলোচনায় আছে মার্কিন ক্রাইম থ্রিলার ‘দ্য অর্ডার’ও। জাস্টিন কারজেল পরিচালিত এ সিনেমায় এফবিআই এজেন্টের চরিত্রে অভিনয় করেছেন জুড ল। চলতি বছরের ভেনিস উৎসবে একমাত্র এশীয় সিনেমা হিসেবে মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়েছে সিউ হুয়া ইয়ের ‘স্ট্রেঞ্জার আইস’। সিঙ্গাপুর, তাইওয়ান, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি। জর্জ ক্লুনি ও ব্র্যাড পিটকে দেখা যাবে জন ওয়াটসের অ্যাকশন কমেডি সিনেমা ‘উলফ’-এ। ছবিটি প্রদর্শিত হবে আউট অব কমপিটিশন বিভাগে। মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা পাওয়া ২১ সিনেমার ৫টিই ইতালীয় পরিচালকের। ৮১তম ভেনিস চলচ্চিত্র উৎসবে এবার প্রধান জুরির দায়িত্ব পালন করবেন নন্দিত ফরাসি অভিনেত্রী ইজাবেল হুপার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পর্দা উঠল ভেনিস চলচ্চিত্র উৎসবের

আপডেট সময় : ০৬:০৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪