ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেত্রকোণা জেলা পুলিশের তৎপরতায় মানবকণ্ঠের জেলা প্রতিনিধির হারানো মোবাইল উদ্ধার মদনে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু অপরাধের গ্রাফ বিগত যেকোন সময়ের চেয়ে নিম্নমুখী; আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী পাটগ্রামে চারটি গ্রেফতারি পরোয়ানাভুক্ত পালাতক আসামি গ্রেফতার চান্দিনায় সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতা-কর্মী গ্রেফতার গাইবান্ধায় মাদ্রাসার প্রধান শিক্ষককে ঘিরে অনৈতিক সম্পর্কের অভিযোগ, আপত্তিকর অবস্থায় আটকের দাবি; এলাকায় চাঞ্চল্য আদালতের নির্দেশ উপেক্ষা করে যশোরে মুক্তিযোদ্ধার জমি দখল ​কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শনে ডিসি, দিলেন একগুচ্ছ নির্দেশনা নবীনগরে বর্ণাঢ্য আয়োজনে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত, আধুনিক কৃষির প্রসারে নতুন দিগন্ত

ফের বলিউডের সিনেমায় ঋতুপর্ণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩ ১৬১ বার পড়া হয়েছে

এফএনএস
দীর্ঘদিন পর বলিউডে দেখা যাবে টলিউডের রানি ঋতুপর্ণা সেনগুপ্তকে। তার আসন্ন হিন্দি সিনেমার নাম ‘হাম তুমহে চাহাতে হ্যায়’। রাজান লায়লপুরী পরিচালিত সিনেমাটি প্রযোজনা করেছেন গোবিন্দ বানসাল ও রীমা লাহিড়ী। তারকাখচিত কাস্টে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, জনমেজয় সিং গোবিন্দ নামদেব, অনুপ জালোটা, রাজপাল যাদব, জাকির হুসেন, অনুস্মৃতি সরকার, অরুণ বক্সী, সুরেন্দ্র পাল, টিনা ঘাই, অনিল নাগরা, অনিল শাহ, সঙ্গীতা সিং ও হিতেশ সাম্পল। এর মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করছেন অভিনেতা জনমেজয় সিং। সিনেমাটি সম্পর্কে তার উৎসাহ প্রকাশ করে জনমেজয়া সিং বলেছেন, তিনি ‘হাম তুমে চাহাতে হ্যায়’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করার সুযোগ পেয়ে কৃতজ্ঞ। এই ফিল্মটি তার স্বপ্ন সত্যি করেছে এবং তিনি আশা রাখেন যে দর্শকরা সিনেমাটি দারুণ উপভোগ করবে। গোবিন্দ বানসাল সিনেমাটির বিষয়ে বলতে গিয়ে বলেছেন, ‘হাম তুমহে চাহাতে হ্যায় উপস্থাপন করতে পেরে আমি অত্যন্ত গর্বিত। আমি বিশ্বাস করি এটি সর্বত্র দর্শকদের হৃদয় স্পর্শ করবে। প্রেম, আনন্দ এবং নিয়তির এই অসাধারণ যাত্রায় আমাদের সঙ্গে যোগ দিন।’ সিনেমার সংগীত রচনা করেছেন প্রয়াত কিংবদন্তি সুরকার বাপ্পি লাহিড়ী। মৃত্যুর পূর্বে তার করে যাওয়া কাজের মধ্যে এটি একটি। সহযোগী সংগীত পরিচালক রীমা লাহিড়ী এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক পরিচালনা করেছেন বাপ্পা বি লাহিড়ী। গানের কথা লিখেছেন রাজন লায়লপুরী। ফিল্মটিতে বাপ্পি লাহিড়ী, শান, রেগো বি, পলক মুচ্ছল, অলকা ইয়াগনিক, সানা আজিজ ও অনুপ জালোটার মতো শিল্পীরা গান গেয়েছেন। ১৩ অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি। সূত্র : নিউজ ১৮

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফের বলিউডের সিনেমায় ঋতুপর্ণা

আপডেট সময় : ০৯:৪৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩