ঢাকা ১০:৪১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু অপরাধের গ্রাফ বিগত যেকোন সময়ের চেয়ে নিম্নমুখী; আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী পাটগ্রামে চারটি গ্রেফতারি পরোয়ানাভুক্ত পালাতক আসামি গ্রেফতার চান্দিনায় সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতা-কর্মী গ্রেফতার গাইবান্ধায় মাদ্রাসার প্রধান শিক্ষককে ঘিরে অনৈতিক সম্পর্কের অভিযোগ, আপত্তিকর অবস্থায় আটকের দাবি; এলাকায় চাঞ্চল্য আদালতের নির্দেশ উপেক্ষা করে যশোরে মুক্তিযোদ্ধার জমি দখল ​কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শনে ডিসি, দিলেন একগুচ্ছ নির্দেশনা নবীনগরে বর্ণাঢ্য আয়োজনে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত, আধুনিক কৃষির প্রসারে নতুন দিগন্ত কাপাসিয়ায় ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত: আধুনিক, পুষ্টিসমৃদ্ধ ও টেকসই কৃষির নতুন দিগন্ত হিমাগার ভাড়া কমানোর দাবীতে ঠাকুরগাঁওয়ে আলু চাষিদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বড় পর্দায় অভিষেক হচ্ছে সায়মা স্মৃতির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩ ১৭২ বার পড়া হয়েছে

এফএনএস

আগামী শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে আরিফুল ইসলাম আরিফ পরিচালিত ‘যন্ত্রণা’ সিনেমা। এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে নবাগত চিত্রনায়িকা সায়মা স্মৃতির। সিনেমাটির মুক্তি উপলক্ষে গত রোববার রাজধানীর মগবাজারের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সিনেমার শিল্পী, কলাকুশলীদের পাশাপাশি উপস্থিত হয়েছিলেন বাংলাদেশ চলচ্চিত্র সমিতির সভাপতি কাজী হায়াৎ, বর্ষীয়ান নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু, মুশফিকুর রহমান গুলজার, ডিরেক্টরস গিল্ডের সভাপতি অনন্ত হিরা, ডিরেক্টরস গিল্ডের সেক্রেটারি কামরুজ্জামান সাগর প্রমুখ। নবাগত চিত্রনায়িকা সায়মা স্মৃতি বলেন, ‘প্রথম সিনেমায় আমি আমার পরিচালক ও সহশিল্পীদের থেকে অনেক সাপোর্ট পেয়েছি। তারা আমাকে এই সাপোর্ট না দিলে হয়তো ভালোভাবে কাজ করতে পারতাম না। সবার চেষ্টায় সুন্দর একটি সিনেমা হয়েছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।’ সিনেমাটির পরিচালক আরিফুল ইসলাম আরিফ বলেন, ‘ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। গল্পে নতুনত্ব আছে। বর্তমান সময়কে মাথায় রেখেই সিনেমাটি নির্মিত হয়েছে।’ স্মার্ট মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত হয়েছে ‘যন্ত্রণা’। স্মৃতি ছাড়াও সিনেমার গুরুত্বপূর্ণ দুই চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ ও মানসী প্রকৃতি। বিভিন্ন চরিত্রে আরো আছেন শতাব্দী ওয়াদুদ, ডন, বড়দা মিঠু, আশরাফ কবির, সোহেল রশিদ, গাঙ্গুয়া, জাহিদ, পারভেজ সুমন, শেখ স্বপ্না, পারভিন আক্তার, অতিথি শিল্পী তনামি হক প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বড় পর্দায় অভিষেক হচ্ছে সায়মা স্মৃতির

আপডেট সময় : ০২:৪১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩