ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাঙামাটিতে গৃহবধূকে হত্যা, ঘর থেকে সাড়ে ৩ লাখ টাকা লুটের অভিযোগ কুমিল্লায় ফার্মেসিতে যৌথ অভিযান: ওষুধ বিক্রির আড়ালে মাদক ব্যবসার অভিযোগে গ্রেফতার-১ কুড়িগ্রাম সদর হাসপাতালে পুনরায় যোগদান করলেন কর্মদক্ষ প্রশাসনিক কর্মকর্তা ইউনুস আলী বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার বাংলাদেশের ক্রীড়া যেন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর তীব্র গরমে ডুমুরিয়া পল্লী বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন মদনে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হরিণাকুন্ডুতে ৫০ জন অগ্রগামী খামারি নিয়ে লাভজন চাষে ব্রাক ফিশারিজ এন্টারপ্রাইজ প্রশিক্ষন হু হু করে বাড়ছে দুধকুমার নদের পানি বিপৎসীমার ৮৫ সেন্টিমিটার নিচে প্রবাহিত, বন্যা ও নদীভাঙনের শঙ্কা

বলিউডে পা রাখছেন অর্জুন কন্যা মাহিকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪ ২৬৭ বার পড়া হয়েছে

বাবা অর্জুন রামপালের পথ অনুসরণ করে অভিনয়ে পা রাখতে চান বলিউড অভিনেতা অর্জুন রামপালের বড় কন্যা মাহিকা রামপাল। শিগগিরই বলিউডে অভিষেক হতে যাচ্ছে অর্জুন কন্যার। এ খবর জানালেন অভিনেতা নিজেই। ইন্ডিয়া টুডেকে দেওয়া একটি সাক্ষাৎকারে অর্জুন রামপাল জানিয়েছেন, তাঁর বড় মেয়ে এবার বলিউডে ডেবিউ করতে চলেছেন। অর্জুন জানান, তাঁর মেয়ে মাহিকা অভিনেত্রী হতে ভীষণ আগ্রহী। ছোট থেকেই নাকি মাহিকা স্কুলের নাটকে অংশ নিতেন। ভালো ভালো চরিত্রে কাজও করেছেন। একই সঙ্গে অভিনেতা জানান বাড়িতেও নাকি তাঁর বড় মেয়ে তাঁদের সবাইকে বিনোদন দেন। সাক্ষাৎকারে অর্জুন রামপাল বলেন, ‘আমার বড় মেয়ে মাহিকার অভিনেত্রী হওয়ার খুব ইচ্ছা। স্কুল জীবনে নাটকে অভিনয় করেছে এবং ভালো পারফর্ম করেছে। আমাদের বাড়িতে সবাইকে সে বিনোদন দিয়ে থাকে। এমনটা আপনিও দেখেছেন, আমিও ছোটবেলায় এমনটা করতাম। আপনিও এক ধরনের আকর্ষণের কেন্দ্র হতে চান, এভাবে আপনি অভিনেতা হতে চান।’ অর্জুন রামপাল বলেন, ‘মাহিকা লন্ডনের মেটফিল্ম স্কুল থেকে স্নাতক সম্পন্ন করেছে। আমি তাকে বলেছিলাম, কীভাবে একটি চলচ্চিত্র নির্মিত হয় তা তাকে দেখতে হবে। এই ক্যাম্পাসে পুরো সেটআপ রয়েছে। লেখা, পরিচালনা, প্রোডাকশন, সম্পাদনা, অভিনয়, ক্যামেরা, লাইটিং- তারা তোমাকে সবকিছু শেখাবে। সুতরাং একদিন তুমি বুম ধরবে, সেট ডিজাইন করবে; আরেক দিন নির্দেশনা দেবে। সুতরাং তুমি সবকিছু শিখবে এবং সবকিছুকে সম্মান করবে।’ ১৯৯৮ সালে বাঙালি মডেল মেহের জেসিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অর্জুন রামপাল। ২০১৮ সালে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন তারা। এ সংসারে মাহিকা রামপাল এবং মায়রা রামপাল নামে দুই কন্যাসন্তান রয়েছে। ২০১৮ সালে এক বন্ধুর মাধ্যমে দক্ষিণ আফ্রিকান মডেল-অভিনেত্রী গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসের সঙ্গে পরিচয় হয় অর্জুন রামপালের। পরবর্তীতে তা বন্ধুত্ব এবং প্রেমে রূপ নেয়। ২০১৯ সালে অর্জুন রামপালের সন্তানের মা হন গ্যাব্রিয়েলা। প্রথম সন্তানের নাম রেখেছেন অরিক রামপাল। ৪ বছর পর তাদের জীবনে আসে পুত্র সন্তান। দীর্ঘদিন ধরে লিভ-ইন করছেন অর্জুন-গ্যাব্রিয়েলা।-এফএনএস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বলিউডে পা রাখছেন অর্জুন কন্যা মাহিকা

আপডেট সময় : ০৯:৪৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪