বিএনপির পাকা ধান মোটরসাইকেলে করে দাঁড়িপাল্লায় তুলে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে – হাবিব
- আপডেট সময় : ১০:৪৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬ ৬৫ বার পড়া হয়েছে
বিএনপির পাকা ধান মোটরসাইকেলে করে দাঁড়িপাল্লায় তুলে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে নির্বাচনী পথসভায় এমনই মন্তব্য করছেন পাবনা- ৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব।
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলার মশুড়িয়া পাড়ায় নির্বাচনী সভা ও উঠান বৈঠক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ঈম্বরদী পৌরসভার ৬ নং ওয়ার্ড বিএনপিসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত নির্বাচনী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি আহসান হাবিব, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান পলাশ, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল করিম শাহীন, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সভাপতি আব্দুস সামাদ সুলভ মালিথা, পৌর সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন-আহবায়ক আওয়াল কবীর, পাবনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম নয়ন।
সঞ্চালনা করেন ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নাসির উদ্দীনসহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সার্বিকভাবে সহযোগীতায় ছিলেন ঈশ্বরদী সরকারী কলেজের সাবেক ছাত্রনেতা মো. জুবায়ের হোসেন বাপ্পি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নাহিদুল ইসলাম নিরব ।










