ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল ঈশ্বরদীতে সারের ডিলার বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন,তদন্তের দাবী ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত দিনাজপুরের বীরগঞ্জে বসতবাড়ি উচ্ছেদ করে পুকুর খনন রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

বিয়ের প্রস্তাব পেলেন সামান্থা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪১:০৬ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪ ৩১২ বার পড়া হয়েছে

বিচ্ছেদের পরেও একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেছিলেন দক্ষিণের জনপ্রিয় দুই তারকা নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু। ভক্তদেরও প্রত্যাশা ছিল, আবার এক হবেন এই সাবেক জুটি। তবে সেই আশা আর পূরণ হচ্ছে না। দুজনের পথ স্থায়ীভাবেই আলাদা হয়ে গেল নাগা চৈতন্যের বাগদানের মাধ্যমে। বলিউড অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে গত বৃহস্পতিবার বাগদান সম্পন্ন করেন নাগা চৈতন্য। শোভিতা ধুলিপালার সঙ্গে নাগা চৈতন্যের বাগদানের পর থেকেই সামান্থা রুথ প্রভুর ভক্তরা অভিনেত্রীকে নিয়ে ভীষণই চিন্তিত। তারা জানতে চাইছেন সামান্থা কেমন আছে? প্রাক্তন স্বামী নাগা চৈতন্যের বাগদান নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি সামান্থা। তবে এরইমধ্যে একজন ভক্ত সামান্থা রুথ প্রভুকে বিয়ের প্রস্তাবও দিয়ে বসলেন! আর এমন প্রস্তাবে অবাক হলেও সামান্থার উত্তরে বেশ উপভোগ করছেন তার অনুরাগীরা। সামাজিক মাধ্যমে একজন ইনফ্লুয়েন্সার ভক্ত একটি ভিডিও তৈরি করে সামান্থাকে বিয়ের প্রস্তাব দেন। ভিডিওতে দেখা যায়, সেই ভক্ত তার ব্যাগ গুছিয়ে সামান্থার বাড়িতে যাচ্ছেন। যাতে তিনি প্রস্তাব দিতে পারেন। ভিডিওতে লেখা ছিল, ‘আমি আমার ব্যাগ গুছিয়ে সামান্থার বাড়ির উদ্দেশে রওনা দিচ্ছি। তাকে বলতে যে চিন্তার কোনো দরকার নেই। কারণ, আমি সবসময় তাদের সঙ্গে আছি। আমি বিয়ের জন্য প্রস্তুত। আমাকে মাত্র দু’বছর সময় দিন যাতে আমি উপার্জন শুরু করতে পারি।’ শুধু তাই নয়, হাঁটু গেড়ে বসে সামান্থাকে প্রস্তাবও দেন ওই ভক্ত। এদিকে ভিডিওটি বেশ সাড়া ফেলে সামান্থা ভক্তদের মাঝে। যা নজর এড়ায়নি সামান্থারও। ভিডিওটি দেখার পর সামান্থা লিখেছেন, ‘ব্যাকগ্রাউন্ডে জিম দেখা যাওয়ায় আমি রাজি হয়েছি।’ সামান্থার এই মন্তব্য দেখে ভক্তরাও বেশ উপভোগ করেছেন। অভিনেত্রীর হাস্যরসে দারুণ খুশি অনুরাগীরা। কেউ কেউ বলছেন, বিয়েটা তাহলে করে ফেলুন আপনিও! বর্তমানে সামান্থা তার থ্রিলার সিরিজ ‘সিটাডেল: হানি বানি’র মুক্তি নিয়ে ব্যস্ত। যেখানে বরুণ ধাওয়ানও অভিনয় করেছেন। অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে এটি।-এফএনএস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিয়ের প্রস্তাব পেলেন সামান্থা

আপডেট সময় : ০৬:৪১:০৬ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪