ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল ঈশ্বরদীতে সারের ডিলার বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন,তদন্তের দাবী ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত দিনাজপুরের বীরগঞ্জে বসতবাড়ি উচ্ছেদ করে পুকুর খনন রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

বুবলী-পরীর দ্বন্দ্ব নিয়ে মুখ খুললেন বর্ষা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৮:২৩ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪ ৩৭৪ বার পড়া হয়েছে

একমাত্র ছেলে শেহজাদ খান বীরের জন্মদিন উপলক্ষে কয়েকদিন আগেই একটি ভিডিও পোস্ট করে কটাক্ষের মুখে পড়েন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী। ভিডিওটি প্রকাশের পরই তাকে ইঙ্গিত করে স্ট্যাটাস দেন চিত্রনায়িকা পরীমণি। এর অবশ্য জবাবও দেন বুবলী। এরপর আবার পাল্টা খোঁচা দিয়ে স্ট্যাটাস দেন পরীমণি। বুবলী-পরীমণির এই ভার্চুয়াল যুদ্ধের মধ্যেই একই দিন বিকালে সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ইঙ্গিতমূলক পোস্ট করেন আরেক চিত্রনায়িকা অপু বিশ্বাস। পোস্টে এ নায়িকা লেখেন, ‘উফ কি সুন্দর ওয়েদার। বলার ভাষা নেই, আবেগ নেই, মিউজিক নেই, শুধু ছবিটাই আছে।’ সোশ্যাল মিডিয়ায় এভাবে যখন ভার্চুয়াল যুদ্ধ চলছে, সেই সময় এই ইস্যু নিয়ে কথা বললেন চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। সম্প্রতি কেনাকাটা করার সময় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তিনি জানান, প্রতিযোগিতা হলে সেটি কেবলই কাজ নিয়ে হওয়া উচিত। ব্যক্তিচর্চায় কখনো সম্মান আসে না। বরং এতে আরও হিংসা-বিদ্বেষ তৈরি হয়। বুবলী-পরীর মধ্যকার চর্চার ব্যাপারে জানতে চাইলে নায়িকা বর্ষা বলেন, আমি আসলে এসবের মধ্যে একদমই থাকতে চাই না। কারণ, আমারও সন্তান আছে। সন্তানদের প্রসঙ্গে এভাবে কথা বলা উচিত নয়। এসব যদি ভবিষ্যতে সন্তানরা দেখে, তাহলে লজ্জা পাবে তারা। তার ভাববে, মা ও তার কলিগরা কী করতো এসব? এ জন্য এসব এড়িয়ে চলা ভালো বলে মনে করি আমি। এছাড়া আসন্ন ঈদ প্রসঙ্গ উঠতেই বর্ষা জানান, ঈদ কিংবা যেকোনো উৎসব-আয়োজনেই নিজ হাতে সবার জন্য রান্না করতে পছন্দ করেন তিনি। স্বামী অনন্ত জলিল তার রান্না পায়েস খেতে ভীষণ পছন্দ করেন। এ জন্য পায়েসই বেশি রান্না করা হয়। আর এবারের ঈদে পরিবার নিয়ে তুরস্ক পাড়ি জমাবেন। সেখানে ছুটি কাটাবেন এবং একই সঙ্গে সিনেমার কাজ করবেন বলেও জানান এ অভিনেত্রী।-এফএনএস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বুবলী-পরীর দ্বন্দ্ব নিয়ে মুখ খুললেন বর্ষা

আপডেট সময় : ০৫:৪৮:২৩ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪