ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

মেটা বিনামূল্যেই দিয়ে দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৯:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩ ৪৭৩ বার পড়া হয়েছে

কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে গুগল ও মাইক্রোসফট নিজেদের গোপন রাখতে সতর্ক। নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল তারা উন্মুক্ত করতে দিতে চায় না। তবে মেটা তাদের সবচেয়ে শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল বিনামূল্যেই দিয়ে দিচ্ছে। এললামা ২ নামের এই ওপেন সোর্স কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসঙ্গ আসায় অনেকেই অবাক। মেটার এখানে আসলে সুবিধা কোথায়? মেটার এললামা চ্যাটজিপিটিকে টেক্কা দেওয়ার জন্য পর্যাপ্ত। আর যেহেতু এটি ওপেন সোর্স তাই একটি বড় প্রশ্নও রয়েছে। কে কৃত্রিম বুদ্ধিমত্তাটির নিয়ন্ত্রণ করবে ও ব্যবহারকারীরা এখানে নিরাপদ থাকবে কি-না এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। কৃত্রিম বুদ্ধিমত্তা যতই উন্নত হচ্ছে ততই ঝুঁকি বাড়ছে। কিন্তু টেক কোম্পানিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে ভিন্ন সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে। জাকারবার্গ সম্প্রতি মাইক্রোসফটের সিইও সত্য নাদেলের সঙ্গে একটি ছবি আপলোড করেন। এ সময় কৃত্রিম বুদ্ধিমত্তাকে ওপেন সোর্স করার সপক্ষে নিজের যুক্তি উপস্থাপন করেন। ফেসবুকে আলাদা একটি পোস্টে তিনি লেখেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তায় অনেক ডেভেলপার কাজ করার সুযোগ পায় তাই এর অগ্রগতিও হয় দ্রুত। যখন সফটওয়ার উন্মুক্ত থাকে তখন মানুষ এর সমস্যা শনাক্ত করে দ্রুত সমাধানের চেষ্টা করে।’ তবে এর কিছু নেতিবাচকতাও রয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা একসময় মানুষকে হঠিয়ে সমস্যা তৈরি করতে পারে। এললামার প্রথম সংস্করণ আসার পরই আমরা দেখেছি কৃত্রিম বুদ্ধিমত্তা বিভিন্ন সময়ে বর্ণবাদি লেখা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘৃণা ছড়ায় ব্যাপকভাবে। বড় টেক কোম্পানিগুলোও বরাবরই একে বদ্ধ রাখার কারণ হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষতির কথা বলছে। মেটা জানাচ্ছে সব নিরাপত্তা নিশ্চিত করা হবে। তবে তারা এখনও টিচিং ডাটা উন্মুক্ত করেনি। সম্প্রতি আরেকটি গবেষণায় জানা গেছে, এ আই প্রচুর ডাটা চুরি করে। মেটার মতো কোম্পানির জন্য এটাও একে ওপেন সোর্স করার কারণ হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মেটা বিনামূল্যেই দিয়ে দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা

আপডেট সময় : ১১:৪৯:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩