ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেত্রকোণা জেলা পুলিশের তৎপরতায় মানবকণ্ঠের জেলা প্রতিনিধির হারানো মোবাইল উদ্ধার মদনে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু অপরাধের গ্রাফ বিগত যেকোন সময়ের চেয়ে নিম্নমুখী; আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী পাটগ্রামে চারটি গ্রেফতারি পরোয়ানাভুক্ত পালাতক আসামি গ্রেফতার চান্দিনায় সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতা-কর্মী গ্রেফতার গাইবান্ধায় মাদ্রাসার প্রধান শিক্ষককে ঘিরে অনৈতিক সম্পর্কের অভিযোগ, আপত্তিকর অবস্থায় আটকের দাবি; এলাকায় চাঞ্চল্য আদালতের নির্দেশ উপেক্ষা করে যশোরে মুক্তিযোদ্ধার জমি দখল ​কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শনে ডিসি, দিলেন একগুচ্ছ নির্দেশনা নবীনগরে বর্ণাঢ্য আয়োজনে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত, আধুনিক কৃষির প্রসারে নতুন দিগন্ত

মেসির গোলে উড়ন্ত জয়ে সেমিতে মায়ামি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৬:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩ ৪১১ বার পড়া হয়েছে

আগের ম্যাচগুলির মতো ঠিক জ্বলে উঠতে পারলেন না লিওনেল মেসি। তবে অনেকটা নিষ্প্রভ থাকলেও শেষ দিকে গোল একটি ঠিকই আদায় করে নিলেন। তিনি সেরা চেহারায় না থাকলেও তার দল দাপুটে জয়ে পৌঁছে গেল লিগস কাপের সেমি-ফাইনালে। লিগস কাপের কোয়ার্টার-ফাইনালে বাংলাদেশ সময় শনিবার সকালে শার্লট এফসিকে ৪-০ গোলে উড়িয়ে দেয় ইন্টার মায়ামি। নিজেদের মাঠ ড্রাইভ পিঙ্ক স্টেডিয়ামে দ্বাদশ মিনিটে ইয়োসেফ মার্তিনেসের পেনাল্টি গোলে এগিয়ে যায় মায়ামি। প্রথমার্ধেই ব্যবধান বাড়ান রবার্ট টেইলর। দ্বিতীয়ার্ধে আত্মঘাতী গোলে আরও এগিয়ে যায় মায়ামি। ৮৬তম মিনিটে গোল করেন মেসি। এই নিয়ে মায়ামির হয়ে ৫ ম্যাচ খেলে সবকটিতে গোল করলেন আর্জেন্টাইন জাদুকর। প্রথম ম্যাচে দ্বিতীয়ার্ধে নেমে শেষ সময়ে দারুণ ফ্রি কিকে গোল করে দলকে জিতিয়ে দেন নাটকীয়ভাবে। পরের তিন ম্যাচেই গোল করেন দুটি করে। এবার এই ম্যাচের গোল মিলিয়ে ৫ ম্যাচে তার গোল এখন ৮টি। এছাড়াও সহায়তা করেছেন ৩টি গোলে। এই ম্যাচের আগে শার্লট দুর্দান্ত ফর্মে থাকলেও এ দিন ছিল উল্টো চেহারায়। প্রথমার্ধে লক্ষ্যে কোনো শটই রাখতে পারেনি তারা। পরের অর্ধে লক্ষ্যে ছিল কেবল দুটি শট। আগের ৪ ম্যাচ মিলিয়ে ৫ গোল হজম করা দল এবার এক ম্যাচেই পেল ৪ গোলের তেতো স্বাদ। মেসি আসার আগে টানা ১১ ম্যাচ জয়বিহীন ছিল ইন্টার মায়ামি। মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্স-এ এখনও তারা পয়েন্ট টেবিলের তলানিতে। তবে মেসি আসার পর লিগস কাপে তারা ছুটছে অপ্রতিরোধ্য গতিতে। যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর ক্লাবগুলিকে নিয়ে আয়োজিত হয় এই লিগস কাপ। এবারের আসরে খেলছে ৪৭ দলের সবকটিই। লিগস কাপের ফাইনালে উঠতে পারলে, এমনকি তৃতীয় হতে পারলেও পরের মৌসুমের কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপে খেলার সুযোগ পাবে মায়ামি। মহাদেশীয় এই আসরে এখনও পর্যন্ত একবারও খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি ক্লাবটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মেসির গোলে উড়ন্ত জয়ে সেমিতে মায়ামি

আপডেট সময় : ০২:১৬:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩