ঢাকা ১০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিক আরবিএস পাভেল চাঁদাবাজ নাকি ষড়যন্ত্রের শিকার? পূর্ণাঙ্গ ঘটনায় উঠছে নানা প্রশ্ন বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়- স্বরাষ্ট্রমন্ত্রী মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পাতি নেতায় অতিষ্ট জাতীয়তাবাদী কর্মী মাসুদ ও আমন সংরক্ষিত নারী আসনে দ্বিতীয়বার এমপি মনোনীত নেওয়াজ হালিমা আরলীকে অভিনন্দন প্রবাসীর নিকট থেকে চাঁদা না পেয়ে প্রাণনাশের হুমকি  ঢাকায় জেসিআই কার্নিভাল অনুষ্ঠিত পাবনায় সাংবাদিককে মেরে পুলিশে দেওয়ার হুমকি পাবনায় হাঁটের ইজারা ও আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ

মোহনগঞ্জ প্রেসক্লাব’ ভবন পুনঃনির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

মোঃ জনি খান মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:১০:০৯ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫ ২২৪ বার পড়া হয়েছে

নেত্রকোনার মোহনগঞ্জে ‘মোহনগঞ্জ প্রেসক্লাব’ ভবন পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

সোমবার (১৪ জুলাই) বিকেল ৩টায় পৌর শহরের দৌলতপুরে ভূমি অফিস সংলগ্ন ক্লাবের নিজস্ব জায়গায় এ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মোহনগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা জুয়েল আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম এস দোহা, সহ-সভাপতি ইন্দ্র সরকার, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম রতন, যুগ্ন সম্পাদক মানিক তালুকদার, সাইফুল আরিফ জুয়েল, কোষাধ্যক্ষ মেহেদী ইকবাল দোলন, দপ্তর সম্পাদক আজহারুল ইসলাম, সম্মানিত সদস্য সুবল ধর, সদস্য হাসান খান, আব্দুর রব খান ঠাকুর, শ্যামল চৌধুরী, রিংকু রায়, দোস মোহাম্মদ, বিপ্লব রায় মনা, হাবিবুর রহমান, দুলাল ধর ,মোঃ জনি খান সহ প্রমুখ।

এছাড়া সাবেক সভাপতি জালাল উদ্দিন আহমেদ, আবুল কাসেম আজাদ, রফিকুল ইসলাম রকিব, সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম শেখ, সিনিয়র সদস্য নুরুল হুদাসহ পৌর নির্বাহী প্রকৌশলী সাইফুল আমিন, হিসাব রক্ষক পার্থ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। 

ভবিষ্যতে সাংবাদিকদের কাজ আরও সহজ ও গতিশীল হবে মন্তব্য করে ইউএনও জুয়েল আহমেদ বলেন, “সংবাদপত্র ও সাংবাদিকতা একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। একটি আধুনিক ও স্থায়ী ভবন নির্মাণ হলে সাংবাদিকদের কাজের পরিবেশ উন্নত হবে, যা নির্ভুল ও সাহসী সাংবাদিকতাকে উৎসাহিত করবে।” প্রেসক্লাবের সভাপতি এম এস দোহা বলেন, “দীর্ঘদিন ধরেই ভবন নির্মাণের প্রয়োজন ছিল। আজকের ভিত্তিপ্রস্তরের মধ্য দিয়ে আমরা সেই স্বপ্নের বাস্তবায়নের পথে এগোলাম।

উল্লেখ্য, ১৯৯২ সালে মোহনগঞ্জ প্রেসক্লাব গঠিত হয়। পরে ১৯৯৮ সালে ক্লাবের নিজস্ব জায়গায় একটি ভবন নির্মাণ করা হয়। দীর্ঘ বছরে ভবনটি জরাজীর্ণ হয়ে যাওয়ায় এটি পুনঃনির্মাণের উদ্যোগ নেওয়া হয়।  

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মোহনগঞ্জ প্রেসক্লাব’ ভবন পুনঃনির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

আপডেট সময় : ০১:১০:০৯ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫