ঢাকা ০৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

রাজবাড়ীতে ট্রাকের ধাক্কায় প্রাইভেটকারের যাত্রী নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৯:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪ ৩৯৪ বার পড়া হয়েছে

রাজবাড়ীতে ট্রাকের ধাক্কায় মুকুল বিশ্বাস (৫০) নামে প্রাইভেটকারের এক যাত্রী নিহত হয়েছেন। সোমবার (৩ সেপ্টেম্বর) সকাল সোয়া ৮ দিকে সদরের চর বাগমারা এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পল্লী বিদ্যুৎ সমিতির অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মকুল বিশ্বাস রাজবাড়ীর পাংশা পৌর শহরের পারনারায়ণপুর এলাকার মৃত অশ্বিনী কুমার বিশ্বাসের ছেলে। তিনি পেশায় একজন মাছ ব্যবসায়ী ছিলেন।

মুকুল বিশ্বাসের প্রতিবেশী ও বন্ধু মান্নান মুন্সী বলেন, আমি হার্টের রোগী। ঢাকার স্কয়ার হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য সকাল সাড়ে ৭ টার দিকে ভাড়া করা প্রাইভেকারে করে আমি ও মুকুলসহ ৪ জন পাংশা থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হই। চালকসহ আমরা মোট ৫ জান ছিলাম। প্রাইভেটকারের সামনে চালকের পাশে আমি বসেছিলাম। আর মুকুলসহ ৩ জন পেছনে বসেছিল। প্রাইভেটকারটি রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের চরবাগমারা এলাকায় (রাজবাড়ী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে) এলে পেছন থেকে একটি দ্রুত গতির ট্রাক আমাদের প্রাইভেটকারে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি মহাসড়কের ওপর কয়েকটি পল্টি খেয়ে মুকুল সড়কের ওপর ছিটকে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে সেখানকার জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মুকুলকে মৃত ঘোষণা করেন। তবে চালকসহ আমরা ৩ যাত্রী সুস্থ আছি।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. সোহেল রানা বলেন, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখারুল আলম প্রধান বলেন, চর বাগমারায় সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছেন। এ ব্যাপারে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য

রাজবাড়ীতে ট্রাকের ধাক্কায় প্রাইভেটকারের যাত্রী নিহত

আপডেট সময় : ১১:২৯:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪