ঢাকা ০৯:১১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হু হু করে বাড়ছে দুধকুমার নদের পানি বিপৎসীমার ৮৫ সেন্টিমিটার নিচে প্রবাহিত, বন্যা ও নদীভাঙনের শঙ্কা চুয়াডাঙ্গার দর্শনায় পৃথক অভিযানে বিস্ফোরক ও মাদক মামলার দুই আসামী গ্রেফতার জলঢাকা থানার ১২ নম্বর মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেপ্তার; আদালতে সোপর্দ কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার দুই মূল ঘাতক ১৪ মামলার আসামিসহ ৪ ডাকাত গ্রেফতার, অস্ত্র ও মাইক্রোবাস উদ্ধার কুমিল্লায় সাংবাদিক শুভ্রর জিডি: সাইবার হামলা, নজরদারি ও প্রাণনাশের আশঙ্কার অভিযোগ পালংখালী ইউনিয়নে পাচারকালে ১৪ বস্তা রাসায়নিক সার জব্দ…. সরকারি কর্মঘণ্টা উপেক্ষার অভিযোগ: দুপুরের আগে অফিসে মিলেনি রাজাপুরের জনস্বাস্থ্য প্রকৌশলী প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ সহ গ্রেফতারকৃত সাংবাদিক রেজানুর জামিনে মূক্ত তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ বিশ্বাসের দাফন সম্পন্ন

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৪২:০৭ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫ ২২০ বার পড়া হয়েছে

পাবনার ঈশ্বরদী উপজেলার সুলতানপুর গ্রামের গর্বিত সন্তান বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ বিশ্বাসের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৫ টায় দাশুড়িয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামে মরহুমের নিজ বাসভবনে তাঁকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়। ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবির কুমার দাস রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।

এ সময় জাতীয় পতাকায় মোড়ানো মরদেহে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ঈশ্বরদী থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। বিউগলে বাজানো হয় করুন সুর এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।

পরে বাদ মাগরিব খালিশপুর (দরগা বাজার ) কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে খালিশপুর (দরগা বাজার) কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।

গার্ড অব অনার অনুষ্ঠানে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ বিশ্বাস রাজশাহীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি এক পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানাযায় অংশগ্রহণ করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আত্মীয়-স্বজন, এলাকাবাসীসহ প্রায় হাজারো জনতা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ বিশ্বাসের দাফন সম্পন্ন

আপডেট সময় : ০১:৪২:০৭ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫