রিজিয়া মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ২০০ দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
- আপডেট সময় : ১১:৪৭:২৬ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬ ৭৪ বার পড়া হয়েছে
রিজিয়া মেমোরিয়াল ট্রাস্ট’ নামে একটি মানবিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে সমাজের অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বুধবার(১৮ মার্চ) বিকেলে ঈশ্বরদী শহরের পিয়ারপুর এলাকায় ট্রাস্টের প্রতিষ্ঠাতা প্রয়াত এ.কে.এম. আক্তারুজ্জামানের নিজ বাসভবনে দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাংবাদিক মো. জাহাঙ্গীর হোসেন ও রিজিয়া মেমোরিয়াল ট্রাস্টের অন্যতম পরিচালক এ.কে.এম. সাজেদুজ্জামান জিতু।
পিয়ারপুর এলাকার দুই শতাধিক অসহায় মানুষের মাঝে রিজিয়া মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, তেল, চিনি, সেমাই, আলু, ডাল ইত্যাদি।
খাদ্যসামগ্রী ছাড়াও অসুস্থ তিনজনের চিকিৎসার জন্য নগদ অর্থ অনুদান হিসেবে প্রত্যেকে ৫ হাজার টাকা দেওয়া হয়।
ট্রাস্টের পরিচালক এ. কে. এম. সাজেদুজ্জামান জিতু বলেন, সমাজের অসহায় দরিদ্র মানুষের সহযোগিতায় ট্রাস্টের কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি তার প্রয়াত মা-বাবা এবং প্রবাসী তিন ভাই এ.কে.এম মনিরুজ্জামান জিকো, এ.কে.এম. আসাদুজ্জামান জর্জি ও এ.কে.এম. কামরুজ্জামান জিসানের জন্য দোয়া চান।

























