ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল ঈশ্বরদীতে সারের ডিলার বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন,তদন্তের দাবী ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত দিনাজপুরের বীরগঞ্জে বসতবাড়ি উচ্ছেদ করে পুকুর খনন রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

শিল্পা শেঠির বিরুদ্ধে পশু নিগ্রহের অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪ ৩০৭ বার পড়া হয়েছে

বলিউডের অন্যতম ‘ফিট’ অভিনেত্রী শিল্পা শেঠির সময়টা ভালো যাচ্ছে না। একের পর এক ঝামেলায় জড়িয়ে যাচ্ছেন অভিনেত্রী। কয়েক দিন আগেই শিল্পা শেঠি ও তাঁর স্বামীর ৯৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি। আর্থিক প্রতারণা প্রতিরোধ আইন বা পিএমএলএ (প্রিভেনশন অফ মনিটরি লন্ডারিং অ্যাক্ট) ২০০২-এর অধীনে একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে তাঁদের। এরইমধ্যে নতুন ঝামেলায় পড়লেন অভিনেত্রী। তাঁর বিরুদ্ধে উঠল পশু নিগ্রহের অভিযোগ। বয়স ৪০ পার করেছেন শিল্পা। অথচ তাকে দেখে তা বোঝার উপায় নেই! দুই সন্তানের মা শিল্পা এখনও তরুণ্য ধরে রেখেছেন। সংসার, স্বামী-সন্তান, সব কাজ সামলেও নিজের যত্ন নিতে ভোলেননি তিনি। শরীরচর্চার সঙ্গে কোনো আপোশ করতে নারাজ অভিনেত্রী, কিন্তু সেই শরীরচর্চা নিয়েই এবার খোঁটা শুনলেন শিল্পা। শুধু তাই নয়, অভিনেত্রীর বিরুদ্ধে পশু নিগ্রহের অভিযোগ এনেছেন নেটিজেনরা! সম্প্রতি মা, দুই ছেলে মেয়ে ও বোন শমিতা শেঠিকে নিয়ে বৈষ্ণোদেবীর দর্শনে যান শিল্পা। পরনে গোলাপি চুড়িদার মাথায় ‘জয় মাতা দি’ লেখা ওড়না। প্রায় ১৬ কিলোমিটার চড়াই রাস্তা পায়ে হেঁটে নয়, বরং ঘোড়ার পিঠে চেপেই মন্দিরে ওঠেন তিনি। তাতেই নেটিজেনদের কটাক্ষের স্বীকার হয়েছেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে তুলোধুনো করা হচ্ছে তাকে। কেউ লিখেছেন, ‘এত ফিট হযে লাভটা কী হল যে, একজন অবলা জন্তুর পিঠে চেপে উঠতে হচ্ছে?’ কেউ লিখেছেন, ‘এ তো সরাসরি পশু নিগ্রহের ঘটনা।’ কেউ আবার বলেছেন, ‘এত কিছু না করে হেলিকপ্টারে চেপেই যেতে পারতেন।’ অভিনেত্রীর এই কাণ্ডে হতবাক অনেকেই। যার ফলে বেশ বিদ্রুপের শিকারও হচ্ছেন শিল্পা। যদিও এই ধরনের সমালোচনায় এখনও পর্যন্ত কোনো জবাব আসেননি শিল্পার পক্ষ থেকে। এই মুহূর্তে ইডি’র ঝামেলায় নাজেহাল রয়েছেন অভিনেত্রী।-এফএনএস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শিল্পা শেঠির বিরুদ্ধে পশু নিগ্রহের অভিযোগ

আপডেট সময় : ১০:০৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪