ঢাকা ০২:২২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল ঈশ্বরদীতে সারের ডিলার বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন,তদন্তের দাবী ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত দিনাজপুরের বীরগঞ্জে বসতবাড়ি উচ্ছেদ করে পুকুর খনন রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

শ্রীলীলা ১ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩ ২৯৯ বার পড়া হয়েছে

এফএনএস
ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী শ্রীলীলা। ২০১৯ সালে ‘কিস’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। তবে ২০২১ সালে ‘পেলি সানড়া ডি’ সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন এই অভিনেত্রী। এতে তার বিপরীতে অভিনয় করেন রোশান মেকা। ৮ কোটি রুপি বাজেটের এ সিনেমা বক্স অফিসে আয় করে ২০ কোটি রুপি। সিনেমাটির জন্য ৫ লাখ রুপি পারিশ্রমিক নিয়েছিলেন শ্রীলীলা। কিন্তু কয়েক বছরের ব্যবধানে বেড়ে গেছে তার পারিশ্রমিক। শ্রীলীলা এখন ১ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন। শ্রীলীলার পরবর্তী সিনেমা ‘এনবিকে১০৮’। অনিল রবিপুরী পরিচালিত এ সিনেমায় আরো অভিনয় করছেন নান্দামুরি বালাকৃষ্ণা ও কাজল আগরওয়াল। সিনেমাটিতে ব্যয়বহুল একটি গান রাখার পরিকল্পনা করেছেন নির্মাতারা। টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, সিনেমাটিতে একটি ব্যয়বহুল গান থাকবে। মুম্বাইয়ের রামোজি ফিল্ম সিটিতে সেট নির্মাণ করে গানটির শুটিং শুরু করেছেন। শ্রীলীলা ছাড়াও গানটিতে স্থানীয় শতাধিক নৃত্যশিল্পী কাজ করছেন। এটি মূলত একটি উৎসব ঘরানার গান। চার থেকে পাঁচ দিন গানটির শুটিং হবে। গানটির সংগীতায়োজন করেছেন থম্যান। এ গানের শুটিংয়ের জন্য ৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৪১ লাখ টাকার বেশি) বাজেট রাখা হয়েছে। এই অর্থ ব্যয় হবে গানটির বিভিন্ন আয়োজনে। যেমন- লাইট-ক্যামেরা, ক্রেন, নৃত্যশিল্পী, বিমান ভাড়া, ফিল্ম সিটির ভাড়া প্রভৃতি। অ্যাকশন-ড্রামা ঘরানার এ সিনেমার গল্পে বালাকৃষ্ণার বিপরীতে অভিনয় করছেন কাজল আগরওয়াল। শাইন স্ক্রিন্সের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন হরিশ পেড়ি ও সাহু গারপতি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শ্রীলীলা ১ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন

আপডেট সময় : ১০:২৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩