ঢাকা ১১:১১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেত্রকোণা জেলা পুলিশের তৎপরতায় মানবকণ্ঠের জেলা প্রতিনিধির হারানো মোবাইল উদ্ধার মদনে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু অপরাধের গ্রাফ বিগত যেকোন সময়ের চেয়ে নিম্নমুখী; আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী পাটগ্রামে চারটি গ্রেফতারি পরোয়ানাভুক্ত পালাতক আসামি গ্রেফতার চান্দিনায় সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতা-কর্মী গ্রেফতার গাইবান্ধায় মাদ্রাসার প্রধান শিক্ষককে ঘিরে অনৈতিক সম্পর্কের অভিযোগ, আপত্তিকর অবস্থায় আটকের দাবি; এলাকায় চাঞ্চল্য আদালতের নির্দেশ উপেক্ষা করে যশোরে মুক্তিযোদ্ধার জমি দখল ​কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শনে ডিসি, দিলেন একগুচ্ছ নির্দেশনা নবীনগরে বর্ণাঢ্য আয়োজনে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত, আধুনিক কৃষির প্রসারে নতুন দিগন্ত

সমকামীতায় বৈধতা না পেয়ে হতাশ অভিনেত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩ ১৭৪ বার পড়া হয়েছে

এফএনএস

সমকামী বিয়েকে বৈধতা দেয়ার আবেদন নাকচ করে দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ এ রায় দিয়েছেন। ভারতে সমকামী, রূপান্তরকামীসহ সব ধরণের প্রান্তিক যৌনতার মানুষ এ রায়ের জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু রায় ঘোষণার পর হতাশ হয়ে পড়েন তারা। আদালতের রায়ে নিরাশ হয়েছেন বলিউড অভিনেত্রী সেলিনা জেটলিও। ইন্ডিয়া টুডে-কে দেওয়া সাক্ষাৎকারে সেলিনা জেটলি বলেন, ‘বিয়ের রায়টি (সুপ্রিম কোর্ট) খুবই হতাশাজনক। আমি ২০ বছর ধরে এলজিবিটি (লেসবিয়ান, গে, বায়সেক্সুয়াল অ্যান্ড ট্রান্সজেন্ডার কমিউনিটি) নিয়ে কাজ করছি। আমি সবসময় একটি কথাই বলেছি, এলজিবিটি আলাদা করে কিছু চাইছে না। বরং ভারতের প্রতিটি নাগরিক যে অধিকার পায় তা তারা চাচ্ছেন।’ আইন প্রণেতাদের প্রতি আস্থা প্রকাশ করে সেলিনা জেটলি বলেন, ‘বিয়ের অধিকার, একটি পরিবারের অধিকার যে কোনো মানুষের গুরুত্বপূর্ণ অধিকার। তাই আমি আশা করছি, লিঙ্গ বৈষম্য দূর করতে বিশেষ বিবাহ আইন সংসদে আপডেট করা হবে।’ রায়ে আদালত জানান, এ ধরনের বিয়েকে বৈধতা দেওয়ার ক্ষমতা তাদের নেই। বরং আইন তৈরি করার ক্ষমতা সংসদের। আদালতের এ বক্তব্যকে ইতিবাচকভাবে দেখছেন সেলিনা। ২০০১ সালে ‘জানশীন’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় সেলিনা জেটলির। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন ফারদিন খান। সিনেমাটি পরিচালনা করেন ফারদিনের বাবা ফিরোজ খান। এতে সাহসী দৃশ্যে অভিনয় করে নজর কাড়েন এই অভিনেত্রী। অভিনয় ক্যারিয়ারে বেশ কিছু সফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। কিন্তু ক্যারিয়ারের মাঝ পথে আকস্মিকভাবে বিয়ে করেন এই প্রাক্তন মিস ইন্ডিয়া। তারপর অভিনয় থেকে দূরে রয়েছেন ৪১ বছর বয়সী এই নায়িকা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সমকামীতায় বৈধতা না পেয়ে হতাশ অভিনেত্রী

আপডেট সময় : ১২:৫৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩