ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদ-এর ঘনিষ্ঠ সহযোগী ফটিকছড়ির মোবারক হোসেন ইমনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক নাশকতার মামলায় যুবলীগের দুই সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার বীরগঞ্জে পটল চাষে কৃষকের বাজিমাত গোপালগঞ্জের বর্ণি বাওড়ে অবৈধ ড্রেজারে মাটি কাটার দায়ে ৫ জনকে সাজা নেত্রকোণা জেলা পুলিশের তৎপরতায় মানবকণ্ঠের জেলা প্রতিনিধির হারানো মোবাইল উদ্ধার মদনে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু অপরাধের গ্রাফ বিগত যেকোন সময়ের চেয়ে নিম্নমুখী; আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী পাটগ্রামে চারটি গ্রেফতারি পরোয়ানাভুক্ত পালাতক আসামি গ্রেফতার

সাত জন পেলেন বামিহাল সাহিত্য পুরস্কার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৫:০৯ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩ ৪৬৮ বার পড়া হয়েছে

শিল্প-সাহিত্যের ছোট কাগজ ‘বামিহাল’। দ্বিতীয় বারের মতো অনুষ্ঠিত হলো বামিহাল সাহিত্য উৎসব এবং  বামিহাল সাহিত্য পুরস্কার-২০২৩ প্রদান।

বগুড়ার শেরপুরে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে এবার সাত জনকে বামিহাল সাহিত্য পুরস্কার দেওয়া হয়েছে। শুক্রবার (২৮ জুলাই) বিকেলে উপজেলার বিশালপুর ইউনিয়ন পরিষদ হলরুমে বামিহাল সম্পাদক কবি রনি বর্মনের সভাপতিত্বে উৎসবের উদ্বোধন করেন কবি-সম্পাদক মাহমুদ কামাল।

সভায় স্বাগত বক্তব্য রাখেন, উৎসবের সমন্বয়ক কবি রিপন আহসান ঋতু। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিশালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন খাঁন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও কবি এইচ আলিম।

পরে কবি-সম্পাদক হাদিউল হৃদয়ের সঞ্চালনায় ও কবি শিবলী মোকতাদিরের সভাপতিত্বে স্বরচিত কবিতা পাঠ করেন, কবি জয়ন্ত দেব, সাহানা মহাম্মদ হাসান, সাহাব উদ্দিন হিজল, ওয়াহিদুর রহমান শিপু, মাহফুজ মুজাহিদ, যাহিদ সুবহান, কাজী শোয়েব শাবাব, আশরাফ খান, লুবনা জাহান, জীবন সাহা, বিশ্বাজৎ চৌধুরি বিরণ, সাহেব মাহমুদ অনিক রায় ও মোনালিসা মানসী।

এ বছর কবিতায় মাসুদার রহমান, ছোট কাগজ সম্পাদনায় ‘লোক’ সম্পাদক অনিকেত শামীম, শিশুসাহিত্যে হোসনে আরা জেমি, প্রবন্ধ-সাহিত্যে আবু সাঈদ তুলু, কথাসাহিত্যে আনিফ রুবেদকে বামিহাল সাহিত্য পুরস্কার ২০২৩ এবং কবিতায় বিপ্লব রায়, কথাসাহিত্যে সাব্বির জাদিদকে বামিহাল তরুণ সাহিত্য পুরস্কার ২০২৩ দেওয়া হয়।

এই সাত জনের হাতে উত্তরীয়, ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট কবি ফারুক মাহমুদ।

এ সময় উপস্থিত ছিলেন, কবি-প্রাবন্ধিক শোয়েব শাহরিয়ার, কবি-সম্পাদক কামরুল বাহার আরিফ, বাংলা অ্যাকাডেমির উপ-পরিচালক কবি ফারহান ইশরাক ও কবি-সম্পাদক অরবিন্দ চক্রবর্তী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাত জন পেলেন বামিহাল সাহিত্য পুরস্কার

আপডেট সময় : ১২:২৫:০৯ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩