ঢাকা ০১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

মণিপুরের যে ঘটনায় ভারতজুড়ে তোলপাড়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৩:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩ ২১৫ বার পড়া হয়েছে

এফএনএস

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে দুই নারীকে নগ্ন করে ক্যামেরার সামনে রাস্তায় হাঁটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাদের একটি মাঠে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেছে সেখানকার আদিবাসী একটি সংগঠন। এ ঘটনায় ভারতজুড়ে ব্যাপক নিন্দা চলছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভয়ংকর এ ঘটনাটি ঘটে গত ৪ মে। তবে গত বুধবার এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে এ নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় উঠে। ইন্ডিজেনাস ট্রাইবাল লিডারস ফোরাম (আইটিএলএফ) এক বিবৃতিতে জানিয়েছে, গত ৪ মে মণিপুরের রাজধানী ইম্ফল থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে কাংপোকপি জেলায় এ ঘটনাটি ঘটেছে। বিবৃতিতে বলা হয়েছে, ভিডিওতে দেখা গেছে, এক দল পুরুষ অসহায় দুই নারীর শ্লীলতাহানি করছে। তারা কাঁদছে এবং তাদের ছেড়ে দেয়ার জন্য অপহরণকারীদের কাছে মিনতি করছে। ওই দুই নারীর ভিডিও ভাইরাল হওয়ার পর দেশটির বিরোধীদল কংগ্রেস ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। দলটির প্রেসিডেন্ট মালিকঅর্জুন খার্গে এক টুইট বার্তায় বিজেপির তীব্র সমালোচনা করে বলেছেন, ‘মণিপুরে মনুষত্ব মরে গেছে। মোদি আর বিজেপি সরকার সেখানে গণতন্ত্র এবং আইনের শাসনকে উশৃঙ্খলশাসনে পরিণত করেছে, রাজ্যের সামাজিক কাঠামো ধ্বংস করেছে। যদি কোনো লজ্জা থাকে, মণিপুরে কী হয়েছে সেটি নিয়ে পার্লামেন্টে কথা বলবেন।’ মণিপুরের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা এন বিরেন সিংও এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, এটি মানবাধিকার লঙ্ঘন। এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এরইমধ্যে এ ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে। এদিকে মণিপুরের ঘটনা ভারতের জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ শুক্রবার সংসদের বাদল অধিবেশনে যোগ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘মণিপুরের ঘটনা মেনে নেয়া যায় না। এটা ভারতের জন্য লজ্জাজনক ঘটনা। যে কোনো সভ্য সমাজের পক্ষে মণিপুরের ঘটনা মেনে নেয়া সম্ভব নয়।’মণিপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে আরও শক্ত করা যায়, সে বিষয়ে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অপরদিকে মণিপুরের ঘটনা দৃশ্য দেখে ‘শিউরে’ উঠেছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। গতকাল বৃহস্পতিবার এক টুইটে তিনি বলেন, বিবস্ত্র করে তাদের ক্যামেরার সামনে হাঁটানোর দৃশ্য দেখে আমি ‘শিউরে’ উঠেছি। এ ঘটনায় আমি চরম বিরক্ত। তিনি আরও বলেন, ‘এর সঙ্গে জড়িতদের এমন শাস্তি দেওয়া হোক যা দেখে কেউ ভবিষ্যতে এমন কিছু করার চিন্তাও যেন না করে।’ প্রসঙ্গত, গত মে মাসের ৩ তারিখ থেকে মণিপুরে আদিবাসী মেতাই সম্প্রদায়কে বিশেষ মর্যাদা দেয়া নিয়েই সংঘাতের শুরু। কুকি সম্প্রদায়ের দাবি, এর মধ্য দিয়ে বিভিন্ন ক্ষেত্রে বাড়তি সুযোগ-সুবিধা পাবে মেতাইরা। রাজ্যটিতে চলমান সংঘাতে এরইমধ্যে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শত শত মানুষ। আর বাস্তুচ্যুত হয়েছেন হাজার হাজার মানুষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মণিপুরের যে ঘটনায় ভারতজুড়ে তোলপাড়

আপডেট সময় : ০৪:২৩:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩