ঢাকা ০৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান ৩ কোটি টাকার ৮টি ব্রিজের কাজে অনিয়ম, ২ বছরেও শেষ হয়নি,তদন্তের কথা বলেন জেলা প্রশাসক বর্ণাঢ্য আয়োজনে রুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬ উদযাপিত সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

ভারতকে তেল কেনায় সাময়িক ছাড় দিলো যুক্তরাষ্ট্র

বাংলার জনতা, প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:০৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬ ২০২ বার পড়া হয়েছে

সাগরে আটকে থাকা রাশিয়ার জ্বালানি তেল কেনার জন্য নিষেধাজ্ঞা থেকে ভারতকে সাময়িক ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্রবিশ্ববাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে ৩০ দিনের জন্য এ বিশেষ ছাড় দেওয়া হয়েছে ।

শুক্রবার (৬ মার্চ) যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে এ তথ্য জানান।

তিনি বলেন,  বিশ্বের জ্বালানি খাতকে জিম্মি করার ক্ষেত্রে ইরানের চেষ্টাকেরুখে দিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি একটি সুপরিকল্পিত স্বল্পমেয়াদি পদক্ষেপ

বেসেন্ট বলেন, যেহেতু এটি শুধু সমুদ্রে আটকে থাকা তেলের ক্ষেত্রে প্রযোজ্য, তাই এর মাধ্যমে রুশ সরকার বড় কোনো আর্থিক সুবিধা পাবে না।

প্রসঙ্গত, রাশিয়ার জ্বালানির অন্যতম বড় ক্রেতা হলো ভারত। ইউক্রেন যুদ্ধের তহবিল কমাতে ভারত যাতে রাশিয়ার তেল কেনা বন্ধ করে, সে জন্য দিল্লির ওপর বিশেষ চাপ বজায় রেখেছিল ওয়াশিংটন। এছাড়া ইউক্রেনে হামলার পর রাশিয়ার জ্বালানি ক্রয়ের ব্যাপারে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভারতকে তেল কেনায় সাময়িক ছাড় দিলো যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ১১:০৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬