ঢাকা ১১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরদীতে আগুনে ঘর পুড়ে ছাই

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:১৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

পাবনার ঈশ্বরদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে শামীম হোসেন নামে এক কৃষকের পুড়ে ছাই হয়ে গেছে।

ঘরে রাখা কৃষিকাজের জন্য সঞ্চিত প্রায় ৫০ হাজার টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্রসহ, পোশাক আগুনে পুড়ে গেছে ।

এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার দাশুড়িয়ার খারজানী গ্রামে শামীম হোসেনের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গোয়ালঘর থেকে আগুনের সূত্রপাত হয়, মুহূর্তের মধ্যে আগুন পাশের ঘরে ছড়িয়ে পড়ে। ঘরগুলো আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়।

এ সময় গোয়ালঘরে থাকা গরুগুলো দড়ি ছিঁড়ে বেরিয়ে আসায় গবাদিপশুগুলো রক্ষা পায়।

স্থানীয় বাসিন্দারা সম্মিলিতভাবে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায় ও সম্পূর্ণ  আগুন নেভান ।

অগ্নিকাণ্ডে বসতঘর, সঞ্চিত অর্থ ও প্রয়োজনীয় মালামাল হারিয়ে পরিবারটি এখন চরম দুর্ভোগে পড়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন শামীম হোসেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈশ্বরদীতে আগুনে ঘর পুড়ে ছাই

আপডেট সময় : ১০:১৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬