ঢাকা ০৮:০২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাঁঠালিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত পুকুরের মাছ মরে যাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ ইউনিয়ন পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক ও রেলপথ অবরোধ পাবনায় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‌্যালি ও আলোচনা সভা মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর গ্রাম পুলিশের মহাসমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান নরসিংদীতে সন্ত্রাসী আবু লাল গ্রেফতার  লালপুরে  হ্যাকিং চক্রের ৩ সদস্য আটক, ৬ মোবাইল ফোন উদ্ধার জিয়ার আদর্শ ধারণ করে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে: কুমিল্লায় কৃষি মন্ত্রী বিপ্লব ও সংহতি দিবসে বিএনপি নেতার তোরণে ট্রাকের ধাক্কা, টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

গ্রাম পুলিশের মহাসমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলার জনতা, নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৩০:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬ ২০ বার পড়া হয়েছে
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত গ্রাম পুলিশের মহাসমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে আয়োজিত এই মহাসমাবেশে দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসা প্রায় ৪১ হাজার গ্রাম পুলিশ সদস্য অংশ নেন।

তাদের ব্যাপক উপস্থিতিতে জাতীয় প্যারেড গ্রাউন্ডে এক বিশাল সমাবেশের সৃষ্টি হয়।অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।
এ ছাড়া মহাসমাবেশে উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন, স্থানীয় সরকার, বিমান ও পর্যটনবিষয়ক মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এবং পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
পাশাপাশি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালামসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

মহাসমাবেশের একপর্যায়ে তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৮ বিভাগের শ্রেষ্ঠ ৮ জন গ্রাম পুলিশের হাতে বিশেষ সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গ্রাম পুলিশের মহাসমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় : ০৯:৩০:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬