পাবনায় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র্যালি ও আলোচনা সভা
- আপডেট সময় : ০৯:৪২:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬ ২০ বার পড়া হয়েছে
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পাবনায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে পাবনা জেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ উপলক্ষে শহরের গোপালপুর লাহিড়ীপাড়ায় অবস্থিত জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক মো. হাবিবুর রহমান হাবিব। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকারের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, আবু ওবায়দা শেখ তুহিন ও আনিসুল হক বাবু।
এ সময় জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।










