ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল ঈশ্বরদীতে সারের ডিলার বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন,তদন্তের দাবী ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত দিনাজপুরের বীরগঞ্জে বসতবাড়ি উচ্ছেদ করে পুকুর খনন রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

ফেসবুকে কমেন্টের জেরে ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে মারধর

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৫৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
ফেসবুকে কমেন্ট করার জের ধরে পাবনার ঈশ্বরদীতে মেরিদুল ইসলাম নামে এক ছাত্রদল নেতার ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (০৬ অক্টোবর) দুপুরে ঈশ্বরদী পোস্ট অফিস মোড় আরআরপি সেন্টারে অ্যাপল জেড নামের মোবাইলের দোকানে এ ঘটনা ঘটে।
হামলার শিকার মেরিদুল ইসলাম ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সহ সভাপতি। অভিযুক্তরা হলেন, অ্যাপল জেড শোরুমের স্বত্বাধিকারী ইলিয়াস রতন ও কর্মচারী সুবেল ও রাহুল ।
প্রত্যক্ষদর্শী ও শোরুমের সিসিটিভির ভিডিও সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন আগে ফেসবুকে অ্যাপল জেড শোরুমের সার্ভিস নিয়ে সমালোচনা করে ফেসবুকে মন্তব্য করেছিলেন ছাত্রদল নেতা মেরিদুল ইসলাম।
মঙ্গলবার দুপুর মেরিদুল অ্যাপল জেড শোরুমে মোবাইল কিনতে যান। এসময় তাকে চিনতে পেরে সামাজিক মাধ্যমে ওই মন্তব্যের বিষয়ে জানতে চান শোরুমের স্বত্বাধিকারী ইলিয়াস রতন।
একপর্যায়ে মালিক ইলিয়াস রতন ও তার কর্মচারী সুবেল এবং রাহুল মিলে ছাত্রদলনেতা মেরিদুল ইসলামকে মারধর করেন।
এসময় ছাত্রদল নেতা মেরিদুল ইসলাম ট্রিপল নাইনে ফোন দিয়ে পুলিশের সহযোগিতা চান। খবর পেয়ে ঈশ্বরদী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে দোকানের সিসিটিভির ভিডিও পর্যালোচনা করে ওই শোরুমের মালিক সহ তিন কর্মচারীকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান জানালেন, ট্রিপল নাইনের মাধ্যমে হামলার শিকার ওই ছাত্রদল নেতা থানায় যোগাযোগ করে সহযোগিতা চেয়েছিলেন। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসিটিভির ভিডিও দেখে অভিযুক্ত শোরুম মালিকসহ তিন কর্মচারীকে আটক করে থানায় আনেন। তবে উভয় পক্ষের মধ্যে বিষয়টি মিমাংসা হওয়ায় আটক তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফেসবুকে কমেন্টের জেরে ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে মারধর

আপডেট সময় : ০৭:৫৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬