ঢাকা ০২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

তাপমাত্রায় বিপর্যস্ত ইরান, দুই দিনের সরকারি ছুটি ঘোষণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩ ২৬২ বার পড়া হয়েছে

এফএনএস

ইরানে মাত্রাতিরিক্ত তাপমাত্রার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দেশটিতে দুদিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে দেশটিতে গতকাল বুধবার ও। আজ বৃহস্পতিবার সরকারি-বেসরকারি সব অফিস-আদালত বন্ধ থাকবে। এই সময় দেশটির জ্যেষ্ঠ নাগরিক ও অসুস্থ লোকজনকে বাড়িতে অবস্থানের নির্দেশ দেয়া হয়েছে। গত মঙ্গলবার ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের প্রতিবেদনে সরকারি এই ছুটির তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, অতীতের সব রেকর্ড ভেঙে তাপমাত্রা সর্বোচ্চে পৌঁছানোয় সরকার দেশজুড়ে ছুটি ঘোষণা করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের দক্ষিণাঞ্চলের অনেক শহর ইতোমধ্যে অস্বাভাবিক উচ্চ তাপমাত্রার কবলে পড়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে, দক্ষিণাঞ্চলীয় শহর আহভাজে চলতি সপ্তাহে তাপমাত্রা ১২৩ ডিগ্রি ফারেনহাইট (৫১ ডিগ্রি সেলসিয়াস) ছাড়িয়ে গেছে। সরকারের মুখপাত্র আলী বাহাদোরি-জাহরোমি রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেছেন, গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এই সময় ইরানের সরকারি-বেসরকারি সব হাসপাতাল উচ্চ সতর্ক অবস্থায় থাকবে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। গতকাল বুধবার তেহরানে তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। গত কয়েক সপ্তাহে বিশ্বের বিভিন্ন প্রান্তে ভয়াবহ তাপপ্রবাহ দেখা দিয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে তাপমাত্রার এমন প্রভাব পড়ছে বলে বিজ্ঞানীরা মন্তব্য করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তাপমাত্রায় বিপর্যস্ত ইরান, দুই দিনের সরকারি ছুটি ঘোষণা

আপডেট সময় : ০২:৪১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩