ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেত্রকোণা জেলা পুলিশের তৎপরতায় মানবকণ্ঠের জেলা প্রতিনিধির হারানো মোবাইল উদ্ধার মদনে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু অপরাধের গ্রাফ বিগত যেকোন সময়ের চেয়ে নিম্নমুখী; আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী পাটগ্রামে চারটি গ্রেফতারি পরোয়ানাভুক্ত পালাতক আসামি গ্রেফতার চান্দিনায় সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতা-কর্মী গ্রেফতার গাইবান্ধায় মাদ্রাসার প্রধান শিক্ষককে ঘিরে অনৈতিক সম্পর্কের অভিযোগ, আপত্তিকর অবস্থায় আটকের দাবি; এলাকায় চাঞ্চল্য আদালতের নির্দেশ উপেক্ষা করে যশোরে মুক্তিযোদ্ধার জমি দখল ​কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শনে ডিসি, দিলেন একগুচ্ছ নির্দেশনা নবীনগরে বর্ণাঢ্য আয়োজনে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত, আধুনিক কৃষির প্রসারে নতুন দিগন্ত

মিসরের স্কুলে নেকাব নিষিদ্ধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩ ১৯৯ বার পড়া হয়েছে

এফএনএস
মিসর সরকার স্কুলে মেয়ে শিক্ষার্থীদের জন্য মাথা ও মুখঢাকা নেকাব নিষিদ্ধ করেছে। গত সোমবার দেশটির শিক্ষা মন্ত্রণালয় এ আদেশ জারি করে। দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত একটি গণমাধ্যমে এ খবর প্রকাশ করা হয়েছে। সরকারের এ সিদ্ধান্ত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। মিসরের শিক্ষামন্ত্রী রেদা হেগাজি সরকারের পক্ষ থেকে এ ঘোষণা দেন। খবর আল-জাজিরার। দেশটির গণমাধ্যম আহরামে সরকারের নির্দেশনা প্রকাশ করা হয়েছে। সরকার বলছে, চুল ঢেকে রাখা যাবে, তবে মুখ ঢেকে রাখা যাবে না। শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে সরাসরি ‘নেকাব’ শব্দটি ব্যবহার করা হয়নি। বলা হয়েছে, মুখমণ্ডল আড়াল করে রাখে এমন কোনো পোশাক আর এখন থেকে স্কুলশিক্ষার্থীদের ক্ষেত্রে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না। ৩০ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া নতুন শিক্ষাবর্ষ থেকেই কার্যকর হবে এ সিদ্ধান্ত। নতুন শিক্ষাবর্ষ শেষ হবে ২০২৪ সালের ৮ জুন। শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞায় বলা হয়েছে, নেকাবের ওপর নিষেধাজ্ঞা জারি হলেও হিজাব পরে ছাত্রীরা স্কুলে যেতে পারবে। রীতি অনুযায়ী, ছাত্রীদের চুল ঢেকে রাখার ওপর কোনো নিষেধাজ্ঞা জারি হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মিসরের স্কুলে নেকাব নিষিদ্ধ

আপডেট সময় : ১০:০৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩