ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল ঈশ্বরদীতে সারের ডিলার বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন,তদন্তের দাবী ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত দিনাজপুরের বীরগঞ্জে বসতবাড়ি উচ্ছেদ করে পুকুর খনন রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

হামাস ও পুতিনকে জিততে দেব না : বাইডেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৪:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩ ২৩০ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, হামাস ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভিন্ন ভিন্ন হুমকির প্রতিনিধিত্ব করে। তবে তাদের সাধারণ হুমকি হলো, তারা প্রতিবেশীর গণতন্ত্রকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করতে চায়। ওয়াশিংটনের ওভাল অফিস থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জো বাইডেন এসব কথা বলেন। ইসরায়েল-হামাস সংঘাতের মধ্যেই তেল-আবিব সফর করে দেশে ফিরে এই ভাষণ দেন তিনি। বাইডেন বলেন, আমরা যদি পুতিনের ইউক্রেনে ক্ষমতা ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ক্ষুধা বন্ধ না করি, তবে তিনি নিজেকে শুধু ইউক্রেনেই সীমাবদ্ধ রাখবেন না। তিনি বলেন, ইসরায়েল ও ইউক্রেনের সফল হওয়ার বিষয়টি নিশ্চিত করা আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। প্রেসিডেন্ট বাইডেন বলেন, সন্ত্রাসী ও স্বৈরশাসকদের মূল্য দিতে হবে।

বাইডেন চলতি বছরের শুরুতে পোল্যান্ড হয়ে তার ইউক্রেন সফরের কথা উল্লেখ করেন। তার এই সফর ছিল ইউক্রেন ও প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সমর্থন দেওয়া।তিনি বলেন, আমরা আগের চেয়ে শক্তিশালী। আমেরিকা বিশ্বের জন্য একটি বাতিঘর, এখনও, এখনও।তিনি আরও বলেন, হামাস ও পুতিন, কাউকে জিততে দেব না।  বাইডেনের চূড়ান্ত কাজটি ছিল এটি ব্যাখ্যা করা যে, কেন ইসরায়েল ও ইউক্রেনকে সম্ভাব্য বিলিয়ন বিলিয়ন ডলার সাহায্য দিয়ে সমর্থন করা আমেরিকানদের জন্য গুরুত্বপূর্ণ।বাইডেন আসলে বলেননি যে, তিনি অতিরিক্ত তহবিলের জন্য কত ডলার চান। তবে আশা করা হচ্ছে, তিনি ১০০ বিলিয়ন ডলার সমপরিমাণ অর্থের সাহায্য করতে চাইবেন।

সূত্র: বিবিসি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হামাস ও পুতিনকে জিততে দেব না : বাইডেন

আপডেট সময় : ১০:৪৪:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩