ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

সেই ধর্ষকের ফাঁসির দাবিতে রাস্তায় নামছেন মমতা, দিলেন আল্টিমেটাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪ ৩১০ বার পড়া হয়েছে

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার আরজি কর মেডিকেল কলেজে এক তরুণী চিকিৎসককে হাসপাতালের ভেতরেই ধর্ষণের পর হত্যার ঘটনার প্রতিবাদে উত্তাল দেশটি। ধর্ষণকাণ্ডে অভিযুক্ত ব্যক্তির ফাঁসির দাবিতে এবার রাস্তায় নামছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল শুক্রবার ৪টায় মিছিল নিয়ে বের হওয়ার কথা রয়েছে মমতার। সেইসঙ্গে অভিযুক্তের আগামী রোববারের মধ্যে ফাঁসির ব্যবস্থা করার জন্য দেশটির তদন্তকারী সংস্থা সিবিআইকে আল্টিমেটাম দিয়েছেন তিনি। চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনার প্রতিবাদে আগামীকাল ১৭ এবং ১৮ আগস্ট পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লকে ব্লকে ধরনা কর্মসূচি নিয়েছে তৃণমূল। গত বুধবার মমতা নিজেই এই কর্মসূচির কথা জানান। সেইদিন মমতা বলেন, আমি মামলাটি ফাস্ট ট্রাক আদালতে নেওয়ার নির্দেশ দিয়েছি। যদিও আমি মৃত্যুদণ্ডের পক্ষে নই, তবে এ ক্ষেত্রে প্রয়োজনে অভিযুক্তদের ফাঁসি দেওয়া হবে। তাদের কঠোরতম শাস্তি পাওয়া উচিত। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আরও বলছেন, সিবিআই তদন্ত হোক বা যেকোনো তদন্ত হোক, আমাদের কোনো আপত্তি নেই। কারণ রাজ্য সরকারের কিছু লুকানোর নেই। আমি স্পষ্টভাবে বলছি, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তবে তৃণমূলের কর্মীদের বিরুদ্ধে এই মামলার প্রমাণ লোপাটের অভিযোগ করেছেন বিক্ষোভকারী।-এফএনএস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সেই ধর্ষকের ফাঁসির দাবিতে রাস্তায় নামছেন মমতা, দিলেন আল্টিমেটাম

আপডেট সময় : ০৮:১৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪