ঢাকা ০২:২৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল ঈশ্বরদীতে সারের ডিলার বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন,তদন্তের দাবী ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত দিনাজপুরের বীরগঞ্জে বসতবাড়ি উচ্ছেদ করে পুকুর খনন রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

নায়িকা মাহিকে বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪ ৩০৩ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেরে ছাত্র-জনতার এক দফা দাবির মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের পর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কড়া নজরদারি বসানো হয়েছে। কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী পার করেই কাউকে বিদেশে যেতে হচ্ছে। সেই নিরাপত্তা বেষ্টনীর মুখে পড়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সেখানে প্রায় দেড় ঘণ্টা বসিয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। ফেসবুকে এক ভিডিও বার্তায় এমনটা জানিয়েছেন মাহি নিজেই। ভিডিওতে মাহিয়া মাহি বলেন, ‘দুই একদিন আগে ব্যক্তিগত প্রয়োজনে একদিনের জন্য দেশের বাইরে গিয়েছিলাম। সেখানে একটা কাণ্ড ঘটে গেল। এক থেকে দেড় ঘণ্টা হবে, আমি জাস্ট বসেছিলাম। কারণ, কর্তৃপক্ষ নিশ্চিত হতে চাইছিল আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা। ডিজিএফআই, এনএসআইসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট ভালোভাবে চেক করার পরই ফ্লাই করতে পেরেছি।’ পুরো বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। তিনি মনে করেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় কড়া নিরাপত্তা ব্যবস্থা মন্দ কিছু নয়। মাহি বলেন, ‘আমার মনে হলো এয়ারপোর্টে যদি সব সময় এ রকম ব্যবস্থা থাকে তাহলে অনেক ভালো।’ অভিনেত্রী পরিচয়ের বাইরে মাহিয়া মাহি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। দলটি থেকে মনোনয়ন না পেয়ে গত দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়েছেন তিনি। তবে নির্বাচনে হেরে যান মাহি। এদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আতঙ্কে আছেন আওয়ামী লীগের সঙ্গে জড়িত দেশের শোবিজ তারকারা। অনেকই আছেন আত্মগোপনে। ইতোমধ্যে মামলা হয়েছে চিত্রনায়ক ফেরদৌস, জায়েদ খান, শাহরিয়ার নাজিম জয়, সাজু খাদেমসহ বেশ কয়েকজনের নামে।-এফএনএস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নায়িকা মাহিকে বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ

আপডেট সময় : ০৫:২৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪