ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোলাগুলির পর জামায়াত নেতাকর্মীদের বাড়িতে হামলা, পুড়ল ৮ মোটরসাইকেল ও কোরআন বেড়ায় শতাধিক পুলিশ সদস্যের বিশেষ টহল ও অভিযান ঈশ্বরদীতে রাশিয়ানদের টার্গেট করে ভেজাল মদের কারবার, আটক ২ বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ যাত্রী সেজে অটোরিকশা ছিনতাই ও চালককে শ্বাসরোধে হত্যা, ৮ ঘণ্টায় গ্রেফতার ৪ আমতলীতে ১০ দরিদ্র মেধাবী এসএসসি পরীক্ষার্থীর পাশে জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশন ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ মিছিলে, এমপি ফয়সল আমিন চান্দিনায় ভোক্তা অধিকার অভিযানে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা  ঠাকুরগাঁওয়ে  বৃষ্টিতে মাঠের কাটা ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক মাল্টা দেখতে এসে ক্রেতা হচ্ছেন দর্শনার্থীরা, হানিফের বাগান ঘিরে বাড়ছে আকর্ষণ

গোলাগুলির পর জামায়াত নেতাকর্মীদের বাড়িতে হামলা, পুড়ল ৮ মোটরসাইকেল ও কোরআন

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:২৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

পাবনার ঈশ্বরদীতে আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন গুলিবিদ্ধসহ ৭-৮ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর রাতে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ সময় আটটি মোটরসাইকেল ও কয়েকটি পবিত্র কোরআন পুড়ে গেছে।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার সাঁড়া ইউনিয়নের মাঝদিয়া এলাকায় এসব ঘটনা ঘটে। সংঘর্ষ ও পরবর্তী হামলার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন ঈশ্বরদী পৌর শহরের পূর্ব টেংরি এলাকার রিপন খাঁর ছেলে মিজান খাঁ, শেরশাহ রোড এলাকার রওশন আলমের ছেলে রিফাত হোসেন, ঈদগাহ রোড এলাকার পিরু হোসেনের ছেলে রিশাদ হোসেন এবং শেখপাড়া এলাকার বাবলু হোসেনের ছেলে রবিউল ও মহিদুল ইসলাম। এ ছাড়া আহত অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, আহত পাঁচজনই গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক (বর্তমানে বহিষ্কৃত) জাকারিয়া পিন্টুর সমর্থকদের সঙ্গে নদীপথে আলোচিত কাঁকন বাহিনীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ ছাড়া বালুর ব্যবসা নিয়ে জাকারিয়া পিন্টুর সমর্থকদের সঙ্গে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরোধ ছিল।

এসব বিরোধের জেরে সোমবার সন্ধ্যায় কাঁকন বাহিনীর বিরুদ্ধে মিছিল বের করেন জাকারিয়া পিন্টুর ভাই এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব (বর্তমানে বহিষ্কৃত) মেহেদী হাসানের অনুসারী ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় কাঁকন বাহিনীর সদস্যদের সঙ্গে তাঁদের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন গুলিবিদ্ধসহ অন্তত ৭-৮ জন আহত হন।

জাকারিয়া পিন্টুর সমর্থকদের দাবি, সোমবার সন্ধ্যায় তাঁরা এলাকায় আওয়ামী লীগবিরোধী একটি বিক্ষোভ মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় কাঁকন বাহিনীর সদস্য ও স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা তাঁদের ওপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে তাঁদের কয়েকজন গুলিবিদ্ধ হন।

অন্যদিকে স্থানীয় জামায়াতের নেতাকর্মীদের অভিযোগ, জাকারিয়া পিন্টুর সমর্থকেরা পূর্ব পরিকল্পিতভাবে এলাকায় এসে স্থানীয় বাসিন্দাদের ওপর হামলা ও গুলিবর্ষণ করেন। সন্ধ্যার ঘটনার পর রাতে তাঁরা ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রাজ্জাক, ছমির মেম্বার, নুরুল আলম ও নুরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালান। একপর্যায়ে বাড়িতে থাকা আটটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে মোটরসাইকেলগুলো পুড়ে যায়। এ সময় বাড়িতে থাকা কয়েকটি পবিত্র কোরআনও পুড়ে যায় বলে অভিযোগ করেন তাঁরা।

সাঁড়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক অভিযোগ করে বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে আমাদের বাড়িতে অগ্নিসংযোগ করেছে। তারা অত্যন্ত চতুরতার সঙ্গে এ ধরনের বর্বরোচিত ও ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গোলাগুলির পর জামায়াত নেতাকর্মীদের বাড়িতে হামলা, পুড়ল ৮ মোটরসাইকেল ও কোরআন

আপডেট সময় : ০৬:২৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬