ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেড়ায় শতাধিক পুলিশ সদস্যের বিশেষ টহল ও অভিযান ঈশ্বরদীতে রাশিয়ানদের টার্গেট করে ভেজাল মদের কারবার, আটক ২ বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ যাত্রী সেজে অটোরিকশা ছিনতাই ও চালককে শ্বাসরোধে হত্যা, ৮ ঘণ্টায় গ্রেফতার ৪ আমতলীতে ১০ দরিদ্র মেধাবী এসএসসি পরীক্ষার্থীর পাশে জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশন ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ মিছিলে, এমপি ফয়সল আমিন চান্দিনায় ভোক্তা অধিকার অভিযানে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা  ঠাকুরগাঁওয়ে  বৃষ্টিতে মাঠের কাটা ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক মাল্টা দেখতে এসে ক্রেতা হচ্ছেন দর্শনার্থীরা, হানিফের বাগান ঘিরে বাড়ছে আকর্ষণ নরসিংদীর শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান

ঈশ্বরদীতে রাশিয়ানদের টার্গেট করে ভেজাল মদের কারবার, আটক ২

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৫৯:১৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

পাবনার ঈশ্বরদীতে রাশিয়ান নাগরিকদের কাছে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে ভেজাল মদ তৈরির কারখানায় অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

এ সময় কারখানা থেকে ১০০ লিটার তৈরি মদ, মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম এবং প্রায় ২ হাজার লিটার জাওয়া (মদ তৈরির উপকরণ) জব্দ করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়াড় সাহাপুর নতুনহাট এলাকায় একটি তিনতলা বাড়িতে অভিযান চালিয়ে এসব মদ ও উপকরণ উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- ওই বাড়ির মালিক দিয়াড় সাহাপুর এলাকার উজ্জল হোসেন মালিথা (৪৫) এবং খুলনার খালিশপুর এলাকার জাভিদ জাফর (৫৬)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পাবনা ‘খ’ ঈশ্বরদী সার্কেলের পরিদর্শক আব্দুর রহিম জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ওই বাড়িতে অবৈধভাবে ভেজাল মদ তৈরি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তৈরি মদ, মদ তৈরির সরঞ্জাম ও কাঁচামাল জব্দ করা হয়। এ ঘটনায় মদ তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, মূলত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত রাশিয়ান নাগরিকদের কাছে বিক্রির লক্ষ্যেই এসব ভেজাল মদ তৈরি করা হচ্ছিল। পাশাপাশি স্থানীয়দের কাছেও এসব মদ বিক্রি করা হতো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈশ্বরদীতে রাশিয়ানদের টার্গেট করে ভেজাল মদের কারবার, আটক ২

আপডেট সময় : ০৬:৫৯:১৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬