ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেড়ায় শতাধিক পুলিশ সদস্যের বিশেষ টহল ও অভিযান ঈশ্বরদীতে রাশিয়ানদের টার্গেট করে ভেজাল মদের কারবার, আটক ২ বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ যাত্রী সেজে অটোরিকশা ছিনতাই ও চালককে শ্বাসরোধে হত্যা, ৮ ঘণ্টায় গ্রেফতার ৪ আমতলীতে ১০ দরিদ্র মেধাবী এসএসসি পরীক্ষার্থীর পাশে জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশন ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ মিছিলে, এমপি ফয়সল আমিন চান্দিনায় ভোক্তা অধিকার অভিযানে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা  ঠাকুরগাঁওয়ে  বৃষ্টিতে মাঠের কাটা ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক মাল্টা দেখতে এসে ক্রেতা হচ্ছেন দর্শনার্থীরা, হানিফের বাগান ঘিরে বাড়ছে আকর্ষণ নরসিংদীর শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান

চান্দিনায় ভোক্তা অধিকার অভিযানে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৪০:৫৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

অবৈধভাবে গ্যাস সিলিন্ডারে সিএনজি ভরার অভিযোগ, জ্বালানি পরিমাপে কারচুপি এবং ডায়াগনস্টিক সেন্টারে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা আদায়-এমন নানা অনিয়মের বিরুদ্ধে অভিযান চালিয়ে কুমিল্লার চান্দিনায় তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার (২২ নভেম্বর) উপজেলার বাগুর বাজার ও বেলাশ্বর এলাকায় অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়। অভিযানে সবচেয়ে বেশি ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে মেসার্স আরএনআর (RNR) সিএনজি ফিলিং স্টেশনকে। এ ছাড়া মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার ও মাতৃভূমি মিষ্টি কারখানাকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

অভিযান সূত্রে জানা যায়, মেসার্স আরএনআর সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘদিন ধরে বিভিন্ন কোম্পানির গ্যাস সিলিন্ডারে অবৈধভাবে গ্যাস রিফিল করা হচ্ছিল। একই সঙ্গে জ্বালানি পরিমাপেও গ্রাহকদের কম দেওয়ার অভিযোগ ছিল প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রতি পাঁচ লিটার জ্বালানিতে ১৫০ মিলিলিটার কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়। এ সময় গ্যাস সিলিন্ডারে রিফিলের কাজে ব্যবহৃত ডিভাইসসহ প্রতিষ্ঠানটির অনিয়ম শনাক্ত করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৮ ও ৫২ ধারায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন পরীক্ষার নির্ধারিত মূল্য অপেক্ষা বেশি টাকা আদায়ের অভিযোগের সত্যতা পাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে মাতৃভূমি মিষ্টি কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে জেলা পুলিশের একটি দল, গ্যাস কোম্পানির প্রতিনিধি ও কুমিল্লা ডিলার মালিক সমিতির সদস্যরা সহযোগিতা করেন।

অভিযান শেষে সহকারী পরিচালক মো. কাউছার মিয়া জানান, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে। ভোক্তাদের স্বার্থ ক্ষুণ্ন করে এমন কর্মকাণ্ড পুনরায় ঘটলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চান্দিনায় ভোক্তা অধিকার অভিযানে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৫:৪০:৫৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬