ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার ছবির ফ্রেমে ধরে রাখা জীবনের গল্প-আম্বিয়া বেগম অন্তরা চাহিদার কারণে সামনের দিনগুলোতে সারা বিশ্বেই আরও বেশি জ্বালানির প্রয়োজন. ড. মো. আখতার হোসেন সাতকানিয়ায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময়

প্রতিশোধ নিতে ইসরায়েলে হিজবুল্লাহর হামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ ৩৮৮ বার পড়া হয়েছে

ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট হামলা চালিয়েছে ইরান সমর্থিন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গোষ্ঠীটি জানিয়েছে, গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে ও লেবাননের দক্ষিণাঞ্চলের মাজদাল সিলিম ও ব্লিদায় ইসরায়েলি হামলার জবাবে প্রতিশোধ নিতেই হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহ দাবি করেছে, ইসরায়েলে চার দফায় তারা হামলা চালিয়েছে। নিভ জিভে ইসরায়েলি আর্টিলারি অবস্থানে, হাবুশিত মাউন্টেইনের এক সদরদপ্তরে, বেইত হিলেল ব্যারাকে আল শাল ব্যাটালিয়নে এবং বায়াদ ব্লিদা স্থাপনায় রকেট হামলা চালানো হয়েছে। তবে এসব হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে- সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। এ ছাড়া ইসরায়েলও এসব হামলা নিয়ে মন্তব্য করেনি। এর আগে গত মঙ্গল ও বুধবার লেবাননে পেজার ও ওয়াকিটি বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত ৩২ জন নিহত হয়েছে। আহত হয়েছে তিন হাজারের বেশি। এসব হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে লেবানন।-এফএনএস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রতিশোধ নিতে ইসরায়েলে হিজবুল্লাহর হামলা

আপডেট সময় : ০৭:১৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪