ঢাকা ০১:১৭ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

রাজশাহীতে পরীক্ষা দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

রাজশাহী প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৪:১৪:৩২ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪ ৩১১ বার পড়া হয়েছে

রাজশাহীতে পরীক্ষা দিতে এসে ছাত্রলীগের এক নেত্রীকে মারধর করে পুলিশে দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

রোববার (২৭ অক্টোবর) বিকেলে রাজশাহী সরকারি মহিলা কলেজে এ ঘটনাটি ঘটে। আটক ছাত্রলীগ নেত্রীর নাম জান্নাতুল ফেরদৌস তামান্না পিয়া। তিনি রাজশাহী মহানগর ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক। পুলিশ তাকে বোয়ালিয়া থানায় আটক করে নিয়ে গেছে। পিয়া রাজশাহী সরকারি মহিলা কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী। রোববার তার ইসলামিক স্টাডিজ তৃতীয়পত্র বিষয়ের পরীক্ষা ছিল ।

কলেজ সূত্রে জানা গেছে, মহানগর ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস তামান্না পিয়া ডিগ্রি প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা দিতে যান। পরীক্ষা চলাকালে পাশের সিটে বসা শিক্ষার্থীরা পিয়াকে চিনতে পারেন। বিষয়টি জানাজানি হলে সাধারণ ছাত্রীরা ও ছাত্রদলের কর্মীরা একত্রিত হয়ে পরীক্ষার হলের বাইরে অবস্থান নেন। পরীক্ষা শেষ হওয়ার পর ছাত্রীরা পিয়াকে মারধর করে পুলিশে দেন। পরে পুলিশ তাকে বোয়ালিয়া থানায় নিয়ে যায়।

এদিকে পুলিশ নিয়ে যাওয়ার সময় পিয়া স্লোগান দেওয়া শুরু করেন। তিনি বলেন ‘মুজিব সেনার স্মরণে, ভয় করি না মরণে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’ পুলিশের পিকআপে ওঠার পরও পিয়া একই স্লোগান দিতে থাকেন।

এ ব্যাপারে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন গণমাধ্যমকে বলেন, পিয়ার নামে বোয়ালিয়া থানায় বিস্ফোরক মামলাও রয়েছে। এই মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহীতে পরীক্ষা দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

আপডেট সময় : ০৪:১৪:৩২ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪