ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস পাবনা জেলা সম্মেলন অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:০২:৩৭ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪ ৩৬২ বার পড়া হয়েছে

মুসলিম উম্মাহ’র নিকট বিশুদ্ধ ইসলাম পৌছে দেবার নিমিত্তে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস পাবনা জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৯ই নভেম্বর (শনিবার)সকাল ১১ টায় পাবনা শহরের বাঁশ বাজার মসজিদে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস পাবনা জেলা শাখার আহবায়ক আলহাজ্ব মো: ইমদাদ হোসেন’র সভাপতিত্বে ও বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস পাবনা জেলা শাখার সদস্য সচিব শাইখ মোহম্মদ মোশাররফ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ ফারুক। সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল শাইখ ড. মোহম্মদ শহীদুল্লাহ খান মাদানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ড. আহমাদুল্লাহ ত্রিশালী, সাংগঠনিক সম্পাদক শাইখ আব্দুল মাতিন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যাপক আসাদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন নাটোর, কুষ্টিয়া জেলার জমঈয়তে আহলে হাদিস এর নেতাকর্মী বৃন্দ এবং পাবনা জেলার বিভিন্ন ইউনিট থেকে আসা আহলে হাদীস এর নেতাকর্মী ও সদস্য বৃন্দ।

সম্মেলনের প্রথম অধিবেশনে বক্তারা, পরিশুদ্ধ ইসলাম বাস্তবায়নে জমঈয়তে আহলে হাদিসের তাৎপর্য ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন। অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে মো: ইমদাদ হোসেন কে সভাপতি ও শাইখ মো: মোশাররফ হোসেন কে জেনারেল সেক্রেটারি করে ৩৭ সদস্য বিশিষ্ট ৩ বছর মেয়াদী জমঈয়তে আহলে হাদিস পাবনা জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়।

উল্লেখ্য, এই কমিটির অধীনে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও ঈদগাহ্ মাঠের যাবতীয় কার্যক্রম পরিচালিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস পাবনা জেলা সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:০২:৩৭ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪