ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

মাদ্রাসা বিশুদ্ধ কুরআন চর্চার বাতিঘর -ধর্ম উপদেষ্টা

বাংলার জনতা, প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৫৯:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ৩৭২ বার পড়া হয়েছে

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মাদ্রাসা বিশুদ্ধ কুরআন চর্চার বাতিঘর। এই বাতি যেন নিভে না যায়। এই বাতি যত জ্বলবে আমাদের সমাজটা ততবেশি বিশুদ্ধ হবে।

শুক্রবার সকালে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার উত্তর মুরাদাবাদে মারকাযুল কুরআন তা’লীমুদ্দীন নূরানী মাদ্রাসার শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, বিশুদ্ধ কুরআন মাদ্রাসা চালু রাখা অত্যন্ত জরুরি। শুদ্ধভাবে কুরআন তেলাওয়াত করলে প্রতি হরফে আল্লাহ ১০টি নেকি দান করেন।আমাদের সমাজে বহু মানুষ শুদ্ধভাবে কুরআন তেলাওয়াত করতে পারে না। অশুদ্ধভাবে কুরআন তেলাওয়াত করলে অর্থের বিকৃতি ঘটে। এতে পাপ হয়, কুরআন অভিশাপ দেয়। মুসলমানদেরকে কুরআনের অভিশাপ থেকে রক্ষা করার জন্য মাদ্রাসাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

নূরানী মাদ্রাসার গুরুত্ব তুলে ধরে ধর্ম উপদেষ্টা বলেন, নূরানী মাদ্রাসাগওলোতে বাংলা, ইংরেজি, গণিত প্রভৃতি বিষয়ের পাশাপাশি কুরআন শিক্ষা দেওয়া হয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা লাভের সুযোগ পায়।

যতবেশি নূরানী মাদ্রাসা চালু হবে আমাদের সমাজে ততবেশি বিশুদ্ধ কুরআন চর্চার প্রসার ঘটবে।
তিনি নূরানী মাদ্রাসাগুলোকে পৃষ্ঠপোষকতা করার জন্য সকলকে অনুরোধ জানান।

এ অনুষ্ঠানে মওলানা আব্দুর রহিম বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন। এসময় অন্যান্যের মধ্যে চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিব হোসেন উপস্থিত ছিলেন। পরে উপদেষ্টা মুরাদাবাদ আজিজিয়া মাদ্রাসায় ৪৬তম বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তৃতা করে। এখানে উপদেষ্টা কুরআন ও হাদীসের আলোকে জীবন পরিচালনার ওপর গুরুত্ব আরোপ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মাদ্রাসা বিশুদ্ধ কুরআন চর্চার বাতিঘর -ধর্ম উপদেষ্টা

আপডেট সময় : ০৩:৫৯:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪