সংবাদ শিরোনাম ::
মান্দায় গাভী গরু চুরি
নওগাঁ প্রতিনিধি
- আপডেট সময় : ০৪:২২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫ ২৫৯ বার পড়া হয়েছে
নওগাঁর মান্দায় গাভী গরু চুরির ঘটনা ঘটেছে। জানা যায়, রবিবার গভীর রাতে উপজেলার ১নং ভারশোঁ ইউনিয়নের মহানগর গ্রামের মৃৃৃত সোজার উদ্দিনের ছেলে গোলাম রাব্বানীর বাড়িতে এ ঘটনা ঘটে।
গরু মালিক গোলাম রাব্বানী জানান, রোববার রাত ১০ টার দিকে রাতের খাবার খেয়ে আমরা সবাই ঘুমিয়ে পড়ি। এরপর সোমবার সকালে ঘুম থেকে উঠে গরুটি বের করতে গিয়ে দেখেন গোয়ালে গরু নেই। গভীর রাতে গোয়াল ঘরের তালা সিকল ভেঙ্গে চুরি করে নিয়ে যাওয়া গরুটির মূল্য ৩ লক্ষাধিক টাকা হবে বলেও দাবী করেন তিনি।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে চুরি হয়ে যাওয়া গরুটি উদ্ধারের চেষ্টা করা হবে।










