ঢাকা ১২:২১ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

কুড়িগ্রামে গত ২৪ ঘন্টায় ডেভিল হান্টের অভিযানে ১৭ জন গ্রেফতার

আনোয়ার হোসেন, কুড়িগ্রাম
  • আপডেট সময় : ১১:৩৩:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫ ২৭৫ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে অপারেশন ডেভিল হান্টে শুক্রবার ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেন কুড়িগ্রাম পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান।

পুলিশ সুপার জানান, সারাদেশে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীদের গ্রেফতারের পাশাপাশি অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধারের লক্ষে দেশব্যাপী চলমান অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা চলমান রয়েছে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি বজলার রহমান বলেন, গত ২৪ ঘন্টায় কুড়িগ্রাম জেলা পুলিশের সকল থানা এলাকায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে কুড়িগ্রাম জেলায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগী ১৭জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- রৌমারী উপজেলার রৌমারী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আওয়ামীলীগ সহ-সভাপতি মোঃ আব্দুর রউফ (৪০), সাধারন সম্পাদক মোঃ ছফিয়ার রহমান (৪৫), রৌমারী দাঁতভাঙ্গা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য মোঃ সাদ্দাম হোসেন জীবন, চর রাজিবপুর উপজেলার রাজিবপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম (৪০), রাজারহাট উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আশীষ কুমার সরকার, রাজারহাট টগরাইহাট মুজিব সৈনিক ঐক্য পরিষদের সভাপতি মোঃ জিয়াউর রহমান (২২), ভূরুঙ্গামারী উপজেলার ১নং পাথরডুবি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের জয়েন্ট সেক্রেটারি মোঃ রফিকুল ইসলাম, ভূরুঙ্গামারী আন্ধারীঝার ইউনিয়নের ৫ নং ওয়ার্ড নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি মোঃ আরিফুল ইসলাম (২৫), নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মফিজুল হক (৪০), নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় সদস্য মোঃ শাহাদৎ হোসেন (২৯), উলিপুর উপজেলা শাখা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শফিকুর রহমান (৫৩), ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা স্কুল এন্ড কলেজের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শ্রী শেখ রায়হান পল্লব (২০), ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ গোলাম ওয়াদুদ (৫৫), কুড়িগ্রাম সদরের বেলগাছা ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি মোঃ আঃ রহিম ওরফে মেহেদী হাসান নয়ন (২৭), চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও চিলমারী রমনা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ নুর ই-এলাহী তুহিন (৫০), ছাত্রলীগের সদস্য মোঃ সামিউল ইসলাম ওরফে সাগর মিয়া (২৬) ও রমনা ইউনিয়নের আওয়ামীলীগের সক্রিয় সদস্য মোঃ জাকিউল ইসলাম (৩২) সহ মোট ১৭ জন ফ্যাসিস্ট কে গ্রেফতার করেছে পুলিশ। এই অভিযান সরকার কর্তৃক আদিষ্ট হয়ে পুলিশ বিভাগের নেতৃত্বে চলছে। পাশাপাশি অন্যান্য বিভাগ ও বাহিনী সহায়তা করছেন।

শুক্রবার সকালে পুলিশ গ্রেফতারকৃতদের কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে বিজ্ঞ বিচারক সকলকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুড়িগ্রামে গত ২৪ ঘন্টায় ডেভিল হান্টের অভিযানে ১৭ জন গ্রেফতার

আপডেট সময় : ১১:৩৩:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫