ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

মধুপুরে ২টি ইটেরভাটায় ১১লক্ষ টাকা জরিমানা ও ১টি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে

আঃ হামিদ মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:০৭:১৩ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫ ২২৬ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে দুইটি ইটেরভাটায় মোট১১লক্ষ টাকা জরিমানা এবং ১টি ইটের ভাটার চিমনি ভেঙে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার কুড়ালিয়া ইউনিয়নে স্থাপিত ৩টি ইটের ভাটায় র‍্যাব, সেনাবাহিনী ও পুলিশ যৌথ ভাবে এ অভিষানে অংশ গ্রহন করেন।
এসময় অবৈধভাবে গড়ে তোলা কুড়ালিয়া ইউনিয়নের চাপড়ী এলাকার তিতাস ব্রিকসের মালিককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬লক্ষ টাকা এবং সিটি ব্রিকসের মালিককে ৫লক্ষ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত চলাকালে ভাটার মালিকগন কোন বৈধ কাগজপত্র না দেখানোর অভিযোগে সিটি ব্রিকস ও তিতাস ব্রিকসের মালিককে ভাটায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন অনুযায়ী ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মোট ১১লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়া একই ইউনিয়নের দড়িহাতিল এলাকার মধুপুর ব্রিকস নামক ইটের ভাটার চিমনি বেকু দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।

টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মুজাহিদুল ইসলাম জানান, টাঙ্গাইল জেলায় মোট ২৭৪টি ইটভাটার মধ্যে ১১৮টি বৈধ, আর ১৩৭টি ভাটা আদালতের রিট নিয়ে পরিচালিত হচ্ছে বাকী ১৯টি ভাটার কোন কাগজপত্র নাই। তারা অবৈধভাবে ভাটাগুলো পরিচালনা করে আসছে। এ মোবাইল কোর্টটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রিফাত আনজুম পিয়া।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মধুপুরে ২টি ইটেরভাটায় ১১লক্ষ টাকা জরিমানা ও ১টি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে

আপডেট সময় : ১২:০৭:১৩ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫