ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

পার্কে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:১৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫ ৩০০ বার পড়া হয়েছে

পাবনায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১২) এর বিশেষ অভিযানে ধর্ষণ মামলার এজাহারনামীয় একমাত্র পলাতক আসামি মো. শিমুল (২৭) গ্রেফতার হয়েছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৪মে ২০২৫ তারিখ রাত ১২টা ৪০ মিনিটে র‌্যাব-১২ এর সিপিসি-২ পাবনার একটি দল ঈশ্বরদী থানার নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। শিমুল ঈশ্বরদীর জগন্নাথপুর এলাকার মৃত ইব্রাহিম হোসেনের পুত্র।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ২৫ নভেম্বর ঈশ্বরদীর মুলাডুলি ডাবলু পার্ক এলাকায় এক নারীকে বিয়ের আশ্বাস দিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন শিমুল। পরবর্তীতে বিয়েতে অস্বীকৃতি জানালে ভুক্তভোগী নারী ঈশ্বরদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(১) ধারায় মামলা দায়ের করেন (মামলা নং-৫৭, তারিখ: ২৮ এপ্রিল ২০২৫)।

গ্রেফতারের পর শিমুলকে ঈশ্বরদী থানায় হস্তান্তর করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।ঈশ্বরদী থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, ভুক্তভোগী তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে র‌্যাব-১২, পাবনা আসামি মো. শিমুলকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পার্কে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

আপডেট সময় : ১২:১৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫