ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগ অফিস দখলে নিল জুলাই যোদ্ধারা

মোঃ হাবিব ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:০৮:১১ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫ ২৪০ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে দীর্ঘ ১০ মাস ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঠাকুরগাঁও জেলা অফিস দখল করেছে জুলাই যোদ্ধা নামের একটি সংগঠন। ১৪ মে বুধবার দুপুরে ঠাকুরগাঁও চৌরাস্তায় অবস্থিত ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের তিনতলা ভবনবিশিষ্ট কার্যালয়ের দরজা খুলে ভেতরের আবর্জনা পরিষ্কার করে নিজেদের ব্যানার টানিয়ে দখলে নেয় ঐ সংগঠনটি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরের দিকে ‘জুলাই যোদ্ধা’ নামের সংগঠনের একদল সদস্য হঠাৎ করেই তালাবদ্ধ কার্যালয়ে উপস্থিত হয়ে তালা ভাঙে। এরপর ভবনের ভেতরে প্রবেশ করে নিজেদের ব্যানার টাঙিয়ে দেয়। পরে তারা ভবনের এক কক্ষে অফিস স্থাপন এবং অন্য কক্ষে জিমনেসিয়াম তৈরির ঘোষণা দেয়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সংগঠনটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. হাফিজুর রহমান, সদস্য দুলাল ইসলাম, রুবেল ইসলাম, তোফাজুল ইসলাম এবং সবুজ। তারা জানান, এখনো ‘জুলাই যোদ্ধা’ সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়নি, তবে অচিরেই তা প্রকাশ করা হবে।

সংগঠনটির আহ্বায়ক মো. রায়হান অপু বলেন, ‘নিষিদ্ধ রাজনৈতিক দলের এই কার্যালয় বহুদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। আজ থেকে এটি আমাদের দখলে। এখান থেকেই আমরা উন্নয়নমূলক কার্যক্রম চালাব এবং দেশের কল্যাণে কাজ করব।’

রায়হান অপু আরও বলেন, ‘আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ একটি দল। তাই এ কার্যালয়ের আর দরকার নেই। এ ভবনে ছেলেদের জিমনেসিয়াম এবং সাংস্কৃতিক চর্চার আয়োজন করা হবে। যা যুবসমাজকে মাদকমুক্ত রাখতে সহায়তা করবে।’ তবে বিষয়টি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগ অফিস দখলে নিল জুলাই যোদ্ধারা

আপডেট সময় : ০১:০৮:১১ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫