ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

মোহনগঞ্জ পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা

মোঃ জনি খান মোহনগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৩৪:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫ ৩০২ বার পড়া হয়েছে

নেত্রকোনার মোহনগঞ্জ পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। কর বৃদ্ধি না করেই বিভিন্ন খাতে সম্ভাব্য আয় ধরা হয়েছে ১৩ কোটি ৪০ লাখ ১৯ হাজার ৭৬৪ টাকা।

আজ রোববার (২৯ জুন) বেলা ১১টায় পৌরসভার হলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে এ বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক জুয়েল আহমেদ।

বাজেট অনুষ্ঠানে আগামী অর্থবছরের সম্ভাব্য আয়ের পাশাপাশি ২০২৪-২৫ অর্থ বছরের আয়-ব্যয়ের হিসাবও উপস্থাপন করা হয়। প্রশাসক জানান, জনগণের ওপর বাড়তি চাপ না দিয়ে কর অপরিবর্তিত রেখেই উন্নয়নমূলক কার্যক্রম চালিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

তিনি বলেন, “মোহনগঞ্জ পৌরসভার নাগরিক সেবার মান আরও বাড়ানো হবে। পৌর এলাকায় উন্নয়ন ও সেবার ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।”

বাজেট ঘোষণার সময় সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমেনুল ইসলাম, ওসি মো. আমিনুল ইসলাম, সাবেক মেয়র মাহবুবু নবী শেখ, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক মাহবুব, পৌর বিএনপির আহবায়ক ফজলুল হক মাসুম, সদস্য সচিব গোলাম রব্বানী পুতুল, উপজেলা জামাতে ইসলামীর আমির মোফাজ্জল হোসেন সবুজ, সাংবাদিক মোঃ কামরুল ইসলাম রতন প্রমূখ। এছাড়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভায় শহর পরিকল্পনা, বর্জ্য ব্যবস্থাপনা, রাস্তাঘাট উন্নয়ন, পানি ও স্যানিটেশনসহ বিভিন্ন খাতে বাজেট বরাদ্দ নিয়ে আলোচনা হয়।

পৌর প্রশাসক আশাবাদ ব্যক্ত করেন, সম্মিলিত প্রচেষ্টায় এ বাজেট বাস্তবায়নের মাধ্যমে মোহনগঞ্জ পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রূপান্তর করা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মোহনগঞ্জ পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা

আপডেট সময় : ১০:৩৪:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫