ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

হিজলায় দেশীয় প্রজাতির মাছ অবমুক্তকরণ 

হিজলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৩৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫ ২৬৫ বার পড়া হয়েছে

বরিশালের হিজলা উপজেলায় (২০২৪-২৫) অর্থবছরের শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় দেশীয় প্রজাতির মাছ উপজেলা পরিষদের পুকুর, উপজেলা ভূমি অফিসের পুকুরসহ মোট ৬ টি প্রতিষ্ঠানের পুকুর ও নদীতে ৩০৫ কেজি রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

আজ মঙ্গলবার (০১  জুলাই) দুপুরে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে এ কর্মসূচি উদ্বোধন করা হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ ইলিয়াস সিকদার প্রধান অতিথি হিসেবে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন।

এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম,সহ বিভিন্ন দপ্তরের কর্মচারী ও পেশাজীবী ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মাছের পোনা অবমুক্ত শেষে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ ইলিয়াস সিকদার  বলেন, দেশীয় মাছ রক্ষায় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে মৎস্যজীবীদেরকে চায়না দুয়ারী জাল দিয়ে মাছ ধরা বন্ধ করাসহ সরকারি খাল ও জলাশয় দখলমুক্ত এবং পরিকল্পিত মাছের ঘের কাটার মাধ্যমে আমরা দেশীয় মাছ রক্ষা করতে পারি।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, মৎস্য সম্পদ আমাদের দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। অভয়াশ্রমগুলো থেকে মাছ ধরা বন্ধ করে তদারকি বাড়াতে হবে। সকল বিষয় যদি আমরা মেনে চলি তাহলে আমাদের পক্ষে দেশীয় মাছ রক্ষা করা সম্ভব। মাছের যে পোনাগুলো আমরা বিভিন্ন পুকুর ও নদীতে অবমুক্ত করছি সেগুলোও বড় না হওয়া পর্যন্ত সকলকে না ধরার জন্য অনুরোধ করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হিজলায় দেশীয় প্রজাতির মাছ অবমুক্তকরণ 

আপডেট সময় : ০৩:৩৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫