ঢাকা ০৬:০০ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

যারা বিএনপি করেন, সিজদা করতে হবে তার পায়ে: রেজাউল করিম

মোঃ কায়সার আহম্মেদ, চাটমোহর
  • আপডেট সময় : ০৮:১৬:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫ ২৬৯ বার পড়া হয়েছে

“অবশ্যই যারা বিএনপি করেন, সিজদা করতে হবে তার পায়ে”- পাবনা-৩ আসনের বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনকে লক্ষ্য করে এমন উদ্ভট মন্তব্য করেছেন বিএনপি নেতা রেজাউল করিম ।

তিনি পাবনার ভাঙ্গুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএপির প্রভাবশালী সদস্য। সম্প্রতি তার দেয়া এমন বক্তব্য এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। এ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ওই বিএনপি নেতা। এ ঘটনায় তাকে ‘পাগল’ আখ্যা দিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন খোদ বিএনপির নেতারা। জানা গেছে, ২ জুলাই বিকালে পাবনা-৩ (ভাঙ্গুড়া, ফরিদপুর ও চাটমোহর) আসনে জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনকে স্বাগত জানিয়ে চাটমোহর উপজেলা ছাত্রদলের আয়োজনে আনন্দ মিছিল হয়। মিছিল শেষে বক্তব্য রাখছিলেন ভাঙ্গুড়ার ওয়ার্ড বিএনপি নেতা রেজাউল করিম।

বক্তব্যের একপর্যায়ে সিজদা নিয়ে এমন উদ্ভট মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, ‘আর যদি কেউ তার (তুহিনের) বিরুদ্ধে অপপ্রচার করেন বা তার সাথে থেকেও বিরোধিতা করেন, তার প্রতিফলও তারা পাবেন। তার কোনো বিকল্প নাই।’ নাম প্রকাশ না করার শর্তে বিএনপির এক নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা মহান আল্লাহকে ছাড়া অন্য কাউকে সিজদা করতে পারি না। তার এমন বক্তব্য গ্রহণযোগ্য নয়। এমন উদ্ভট বক্তব্যের জন্য তার ক্ষমা চাওয়া উচিত।

তিনি আরও বলেন, তার মতো কিছু বিএনপি নেতাকর্মীদের জন্য আজ দলের বদনাম হচ্ছে। এ বিষয়ে জানতে বিএনপি নেতা রেজাউল করিম টাইগারের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।  ভাঙ্গুড়া পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম আমার দেশকে বলেন, রেজাউল করিম কোনোভাবেই এমন বক্তব্য দিতে পারেন না। তার কাছ থেকে আমি বিষয়টি জেনে আপনাকে জানাবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যারা বিএনপি করেন, সিজদা করতে হবে তার পায়ে: রেজাউল করিম

আপডেট সময় : ০৮:১৬:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫